ইতালিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু
মানিক মিয়া
ইতালি প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ২১:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানিক মিয়া (৪২) নামে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট বাংলাদেশি মৃতের সংখ্যা সাতজন।
জানা যায়, স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ৩টায় দেশটির বাণিজ্যিক শহর মিলানের নিগুয়ার্দা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তিনি ২০১২ সালে ইতালিতে আসেন।
ইতালিতে শনিবার করোনায় মারা যান ৬১৯ জন। তবে দেশটিতে সাত দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা রোগীর সংখ্যাও কমছে।
সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে সংক্রমণের হার খুব দ্রুত না কমলেও ভালো খবর হচ্ছে, এটি আদৌ আর বাড়ছে না। করোনাভাইরাসে দেশটির শতাধিক খ্রিস্টান পুরোহিতের মৃত্যু হয়েছে। দেশটিতে শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৬৮ জনের।
