ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় নিউইয়র্কে ১০ বাংলাদেশির মৃত্যু

২৪ ঘণ্টায় নিউইয়র্কে ১০ বাংলাদেশির মৃত্যু
×

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০২:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নিউইয়র্কে করোনাভাইরাসে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় শহরটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ বাংলাদেশি প্রাণ হারিনয়েছেন। এ নিয়ে গত ৩২ দিনে নিউইয়র্কে এই মহামারিতে ১৫২ বাংলাদেশির মৃত্যু হলো। 

একই দিন মিশিগান রাজ্যে একজনের মৃত্যু নিয়ে একদিনে সর্বাধিক ১১ বাংলাদেশি করেনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আর মিশিগান রাজ্যে মোট ৬ বাংলাদেশি মারা গেছেন করোনায়। এছাড়াও নিউজার্সিতে ৬ জন, ভার্জিনিয়া রাজ্যে ২ ও মেরিল্যান্ড রার্জে একজন বাংলাদেশি করোনায় প্রাণ হারিয়েছেন।

শনিবার নিউইয়র্কে মারা গেছেন সুপার শপ টিজে ম্যাক্সের কর্মী রাইয়্যান আহমেদ, বাংলাদেশ পুজা পরিষদের সহসভাপতি ও ব্যবসায়ী বিদ্যাচরন দত্ত গোপাল (৫৫), নর্থ বঙ্কস বাংলাদেশ অ্যাসেসিয়েশনের কোষাধক্ষ্য সাগর নন্দী (৫৩), ম্যানহাটানের রেস্টুরেন্ট কর্মী আব্দুল গনি (৫৫), ইয়োলো ট্যাক্সি চালক শাহজালাল সরকার (৪৭), আব্দুল হামিদ (৮০), বাংলাদেশ ইয়োলো সোসাইটির সদস্য নিউইয়র্কে নি:সঙ্গ জীবন যাপনকারী নিরঞ্জন মল্লিক (৬৫), ফিরোজ কবীর, গৌরাঙ্গ চন্দ্র (৫৫)। আগের রাতে মারা গৃহবধূ দেওয়ান।

শনিবার দুপুরে মিশিগানের ওয়ারেন সিটিতে পাঁচ দিন হাসপাতালে থেকে করেনায় মারা গেছেন তজম্মুল আলী ৭০)। 

আরও পড়ুন

×