নিউইয়র্কে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২০ | ০১:০৭
নিউইয়র্কে করোনায় মারা গেছেন আরও একজন বাংলাদেশি। নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ হাসপাতালে দীর্ঘ একমাস করোনার সঙ্গে লড়াই বৃহস্পতিবার মারা যান জ্যাকসন হাইটসের পরিচিত মুখ নিউইয়র্ক স্টেট জাসাস নেত্রী রাশিদা আহমেদ মুন (৫৬)।
এছাড়া গত ২৮ এপ্রিল নিউইয়র্কের আপ স্টেটের অরেঞ্চ কাউন্টির ওয়াশিংটন ভিলে মারা গেছেন প্রখ্যাত চিকিৎসক নিউরোলজিস্ট ফারুক আহমেদ। বেশ কিছুদিন কিমো নিয়ে সেন্ট ল্যুইস কর্ণোয়াল হাসপাতালে ভর্তি হবার পর মারা যান ফারুক আহমেদ। এই হাসপাতালেরই চিকিৎসক ছিলেন তিনি। তবে তার পরিবার বলছে যে তিনি করোনায় মারা যাননি।
এ দিকে একদিনে নিউইয়র্কে বাংলাদেদের মৃত্যুর সংখ্যা কমে যাওয়ার ঘটনায় কমিউনিটিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে ৪৪ দিনে ২২৩ বাংলাদেশির মৃত্যু নিয়ে বিশ্বব্যাপী প্রবাসীদের মৃত্যু তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। আর এ সময়ে শুধু নিউইয়র্কে মারা গেছেন করোনায় ২০৪ জন বাংলাদেশি। এর মধ্যে রয়েছেন নিউইয়র্কের পুলিশের ট্রাফিক বিভাগের তিন সদস্য, ৬ জন চিকিৎসক। মৃতের তালিকায় আরো রয়েছেন আইটি প্রফেশনাল ও ট্যাক্সি ড্রাইভারসহ গ্রোসারি দোকানের মালিক-কর্মচারী। এদের মধ্যে ৩০ জনেরও বেশি নারী রয়েছেন। ১৫ বছরের কিশোর থেকে ১০১ বছরের পুরুষ রয়েছেন করোনার আক্রমণে মৃতের তালিকায় বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রে।