করোনায় যুক্তরাষ্ট্রে আরও ২ বাংলাদেশির মৃত্যু
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০ | ০০:০৪ | আপডেট: ০৯ মে ২০২০ | ০০:৪১
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরো দুই বাংলাদেশি মারা গেছেন।
শুক্রবার নিউইয়র্ক ও বস্টন শহরে দুইজনের মৃত্যু হয়।
নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির সিনিয়র সভাপতি সফিউল আলম চৌধুরীর শ্বশুর ৮৫ বছর বয়সী আবু তাহের করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিন সপ্তাহ ধরে ম্যানহাটানের বেথ ইসরাইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
আর ম্যাসাচ্যুয়েটস রাজ্যের বস্টন শহরে মারা গেছেন করোনায় আক্রান্ত ৮২ বছর বয়সী শামসুল হক।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ এ প্রাণ দিয়েছেন ২৪০ জন বাংলাদেশি।
এদিকে ৫২ দিন শেষে নিউইয়র্কে মোট ২১৯ জন, নিউজার্সি ৮, মিশিগান ৬, ভার্জিনিয়া ৩, মেরিল্যান্ড ২ ও ম্যাসাচুয়েটস রাজ্যে ২ জন বাংলাদেশি মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে।