ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে খানস টিউটোরিয়ালের প্রধান নির্বাহীকে সাময়িক অব্যাহতি

যৌন নিপীড়নের অভিযোগে খানস টিউটোরিয়ালের প্রধান নির্বাহীকে সাময়িক অব্যাহতি
×

ডা. ইভান খান

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০০:৩৬ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০২:১০

ডা. ফেরদৌস খন্দকারের পর খানস টিউটোরিয়ালের প্রধান নির্বাহী ডা. ইভান খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে নিউইয়র্কের বাংলাদেশি টিউটোরিয়াল প্রতিষ্ঠান খানস টিউটোরিয়ালের ভাবমূর্তি ধরে রাখতে প্রথমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তদন্ত পচিালনা এবং প্রধান নির্বাহী ইভান খানকে বিনা বেতনে সাময়িকভাবে তার পদ থেকে অপসারণের কথা ইনস্টাগ্রামে জানিয়েছিল খানস টিউটোরিয়াল। পরবর্তীতে একটি নিরপেক্ষ তদন্তের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।  আইনী প্রতিষ্ঠান ‘বুচানান ইনগ্রেসল এন্ড রুনী পিসি’ এই তদন্তের দায়িত্ব পেয়েছে।

গত ২৬ জুন ইনস্টাগ্রামে টেলিংমাইট্রুথ হ্রান্ডেল নামে একটি একাউন্ট থেকে বেনামে খানস টিউটোরিয়ালের সাবেক এক টিউটর ডা. ইভান খানের বিরুদ্ধে তাকে যৌন হয়রানির অভিযোগ এনে একটি পোস্ট দেন। পোস্টটিতে ৬ হাজারেরও বেশি লাইক শত শত মন্তব্য আসে।

এর পরপরই ডা. ইভান খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনা অস্বীকার করে পোস্ট দেন। একই সাথে খানস টিউটোরিয়ালের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষে একটি অভ্যন্তরীণ তদন্তের কথা জানানো হয়। কিন্তু রোববার খানস টিউটোরিয়াল তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রধান নির্বাহীকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানায়। ডা. ইভান খানের স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক তাসনিম ইমাম খানকে নির্বাহী প্রধানের চলতি দায়িত্ব প্রদানের কথা জানানো হয়।

ইনস্টাগ্রামে টেলিংমাইট্রুথ হ্রান্ডেল নামে একই একাউন্ট থেকে জ্যাকসন হাইটসের বাংলাদেশি চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের বিরুদ্ধে প্রথমে এক তরুণী এবং পরবর্তীতে একাধিক তরুণী যৌন নিপীড়নের অভিযোগ তুলে পোস্ট দেয়।

ডা. ফেরদৌস ও ইভান খানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আসার ঘটনা এখন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে টক অব টেবিলে পরিণত হয়েছে।

আরও পড়ুন

×