কানাডায় করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধাদের প্রতি সম্মান
করতালি দিয়ে সম্মুখযোদ্ধাদের প্রতি সম্মান জানাচ্ছেন প্রবাসী বাঙালিরা
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০ | ২৩:১৬
করোনা মহামারির সময় এই ভাইরাসের সঙ্গে যারা সম্মুখে থেকে যুদ্ধ করছেন তাদের সম্মান জানিয়েছেন কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরির প্রবাসী বাঙালিরা।
সোমবার বাংলাদেশ সেন্টারের সামনে এক মিনিটের অবিরাম করতালি দিয়ে সম্মুখসারীর যোদ্ধাদের সম্মান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ শানিলা মাহমুদ পুনম, ক্যালগেরির ব্যবসায়ী আলম খন্দকার, ব্যবসায়ী ও প্রকৌশলী আবদুল্লা রফিক, প্রকৌশলী মো. কাদির, সিলেট অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির প্রতিষ্ঠাতা সভাপতি রূপক দত্ত, মিতা আলম ও বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির ইয়ুথ সেক্রেটারি নাদিয়া হাসান
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন, বৈশ্বিক মহামারির করোনাকালীন গত আট মাসে সম্মুখ সারির যোদ্ধা যাদেরকে আমরা হারিয়েছি তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং যারা এখনও কাজ করে চলেছেন তাদের আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, জাতির এই সংকটের সময়ে যারা জীবন বাজি রেখে কাজ করে চলেছেন তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা।
ব্যবসায়ী আলম খন্দকার বলেন, যারা ইতোমধ্যে আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
সিলেট অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির প্রতিষ্ঠাতা সভাপতি রূপক দত্ত বলেন, আজকের এক মিনিটের অবিরাম করতালির মধ্য দিয়ে আমরা সেই সমস্ত সম্মুখ যোদ্ধাদের অনুপ্রেরণা ও উৎসাহ দিতে চাই। জাতীয় সংকট ও ক্রান্তিকালে তারা সবসময় আমাদের পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
- বিষয় :
- কানাডা
- করোনাযোদ্ধা
- সম্মান