১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে ‘লিটল বাংলাদেশ’
লসঅ্যাঞ্জেলেস সিটিতে ‘লিটল বাংলাদেশ’ এলাকা- সমকাল
নিউইয়র্ক প্রতিনিধ
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৩
গত কয়েক বছরের ন্যায় এবারও নিউইয়র্কের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসএঞ্জেলেস সিটিতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হবে। এ দিন ‘লিটল বাংলাদেশ’ মুক্তি চত্বরে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে প্রবাসী মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মান জানানো হবে।
লিটল বাংলাদেশের পক্ষে গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চু। এবারও তিনিই অনুষ্ঠানটির আয়োজক।
আগামী ১৬ ডিসেম্বরের এই আয়োজনে এ বছর মমিনুল হক বাচ্চুকে সহযোগীতা করবেন শামীম হোসেন, কাজী মশহুরুল হুদা, রানা মাহমুদসহ অনেকে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়নসহ সংক্ষিপ্ত আলোচনা হবে একাত্তরের রক্তক্ষয়ী ৯ মাসের বাঙালিদের বীরত্বের আলোকে।
- বিষয় :
- ১৬ ডিসেম্বর
- নিউইয়র্ক
- ক্যালিফোর্নিয়া
- লসএঞ্জেলেস