ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

জমকালো আয়োজনে আমিরাতে ‘জয় বাংলা উৎসব’ পালিত

জমকালো আয়োজনে আমিরাতে ‘জয় বাংলা উৎসব’ পালিত
×

ছবি- সমকাল

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৬:২০

সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ আমেরিকান ইউনিভার্সিটিতে পালিত হয়ে গেল ‘জয় বাংলা উৎসব’। শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জমকালো আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গঠিত ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম’ এর বৈদেশিক শাখা ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই’ ও শারজাহ আমেরিকান ইউনিভার্সিটি-এর বাংলাদেশ কালচারাল ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় জমকালো এই আয়োজন।

‘জয় বাংলা উৎসব’ একাধারে বিদেশের মাটিতে বাঙালিয়ানা প্রদর্শেনর মাধ্যম হিসেবেও চিহ্নিত হয়। অস্থায়ী শহিদ মিনার, স্মৃতিসৌধ, রায়ের বাজারের বধ্যভূমি যেমন তুলে ধরা হয় এখানে তেমিন জাতীয় চার নেতা, সাত বীরশ্রেষ্ঠ, জাতীয় জবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও কবি জীবনানন্দ দাসের ছবিও স্থান পায় আলোকচিত্র প্রদর্শনীতে। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে বাংলাদেশি ও বিশ্বের বিভিন্ন দেশের আগত ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য বাংলা ও ইংরেজিতে তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রে উপস্থাপন করা হয় লাল-সবুজের বাংলাদেশ।

উৎসবে প্রধান অতিথি ছিলেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইমরান। ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই’র সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা, মামুন রেজা, ইফতেখার হোসেন পাভেল, তুরসা ও আরিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটর কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান, আমেরিকান ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর কেভিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভানেত্রী মুনা চৌধুরী, সহ সভাপতি কণ্ঠশিল্পী এস আই টুটুল, কমল চৌধুরী।

অতিথিরা বলেন- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী ঘিরে দেশে বিদেশ ছড়িয়ে থাকা মুজিব প্রেমীরা ইতিমধ্যেই নানা আয়োজনের রূপরেখা তৈরি করতে বসেছেন। অনেকে অপেক্ষা করছেন ২০২০ মুজিব বর্ষের। তবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে এখন থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে হবে বিশ্বব্যাপী। দেশে ও বিদেশে বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণের প্রচলন কার্যকর করতে হবে। সেই লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের শারজায় বৃহত্তর আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসবের জানান দিয়েছে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম।’

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুলসহ প্রবাসী শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন

×