ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বুদ্ধিরাজ

আষাঢ়ে অবসর যেভাবে কাজে লাগাতে পারেন

আষাঢ়ে অবসর যেভাবে কাজে লাগাতে পারেন
×

অবসরে গাছ লাগাতে পারেন নিজেই ছবি: ইমেজ বাজার

জান্নাতুল ফেরদৌস ফারিয়া

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৭:৪১

| প্রিন্ট সংস্করণ

অরিত্র একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বছর দুয়েক আগে বৃক্ষমেলায় ঘুরতে গিয়ে কিনে এনেছিলেন ফুলসহ টব। সেই শুরু। এখন তার বাসার সামনের লনে প্রায় ৮-১০ রকমের ২০-২৫টি টবে ফুল শোভা পাচ্ছে। পড়াশোনা আর আড্ডার ফাঁকে কাজ করেন তাঁর এই শখের দুনিয়ার জন্য। নতুন একটি গাছে যখন ফুল ধরে তখন সেই আনন্দ যেন আকাশ ছাড়িয়ে যায়! 
যে কারণে এসব:  আসলে শখের মাঝে এমন কাজ শুরু হলেও এর মাঝেও পেতে পারেন প্রয়োজনীয় ব্যাপার-স্যাপার। ইট-কাঠ-পাথরের এই শহরে অক্সিজেনের অভাব প্রতিনিয়ত। বারান্দার এক চিলতে জায়গায় কয়েকটা গাছ কিংবা ছাদে যদি কিছু গাছ থাকে তাহলে আপনার আশপাশে অক্সিজেন সরবরাহ বেশি থাকবে। আপনার মন, শরীর ভালো থাকবে। সবজি বা শাক চাষ করলে অক্সিজেনের পাশাপাশি মাঝে মাঝে টাটকা কিছু শাকসবজিও খাওয়া হয়।

যেভাবে শুরু করবেন: বাসার লনে, বারান্দা বা ছাদে শখের বাগান করা খুবই সহজ। দরকার শুধু সদিচ্ছার। রেডিমেইড টব কিনতে পাওয়া যায়। এ ছাড়া টবসহ গাছের চারাও কিনতে পাওয়া যায়। তারপর নিয়ম করে পানি দিতে হবে, চর্যা করতে হবে। মাত্র একটা বা দুটি টব চারাসহ কিনে শুরু করতে পারেন। যদি ভালো লাগে এবং জায়গা থাকে তাহলে আরও বৃহৎ পরিসরে করতে পারেন।    শুধু খেয়াল রাখবেন টব যেখানে রাখলেন সেখানে দিনের কোনো না কোনো সময়ে রোদ আসে।
যে গাছ লাগাবেন: এটি আপনার ইচ্ছের ওপর নির্ভর করে। তবে আপনি হয় সবজি অথবা ফুল যে কোনো একটা বেছে নিন। শুরুতে দুটি শুরু করে তালগোল পাকিয়ে না ফেলাই শ্রেয়। যদি ফুল গাছ লাগান তাহলে অবশ্যই শুরুতে অর্কিড বা এ ধরনের গাছ নয় বরং গোলাপ, রজনীগন্ধা ইত্যাদি দিয়ে শুরু করা উচিত। এগুলো খুব সহজেই ফুল ফুটে, কম চর্যা করতে হয়। যদি সবজির গাছ লাগান তাহলে লালশাক বা এই জাতীয় গাছ লাগাতে পারেন। এ ছাড়া মরিচ, ঢ্যাঁড়শ বা পুঁইশাকও লাগাতে পারেন। এগুলোও কম পরিশ্রমে চাষ করতে পারবেন। 

আরও পড়ুন

×