অভিভাবকদের জন্য বিশেষ কর্মশালা
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল
সাহস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২০:০৭ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ২০:১৫
প্রতিটি অভিভাবকই চান তাঁদের সন্তান সেরা শিক্ষা পাক। কিন্তু সঠিক স্কুল বেছে নেওয়া, পড়ার অভ্যাস গড়ে তোলা কিংবা কিশোর বয়সের সন্তানকে বোঝা — এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় অধরাই থেকে যায়। সেই শূন্যতা পূরণ করতেই ঢাকার নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ অভিভাবক কর্মশালা। আগামী ২০ জুন ২০২৬, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে রাজধানীর নিউ ইস্কাটনে, ৩৮/২/বি, দিলু রোডে স্কুলের ঠিকানায়। সম্পূর্ণ বিনামূল্যে অভিভাবকরা অংশ নিতে পারবেন।
চার সেশনে চার বিশেষজ্ঞ
কর্মশালাটি সাজানো হয়েছে চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে, প্রতিটি সেশনে থাকবেন আলাদা বিশেষজ্ঞ।
সেশন ১: সঠিক স্কুল বেছে নেওয়া স্কুলের অধ্যক্ষ মরিয়ম নূর ইউনুস পরিচালনা করবেন প্রথম সেশন। তিনি প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাবিদ এবং কারিকুলাম বিশেষজ্ঞ। ক্যামব্রিজ, এডেক্সেল ও আইবি পাঠ্যক্রমে দক্ষ এই শিক্ষাবিদ অভিভাবকদের সাহায্য করবেন সন্তানের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার মানদণ্ড নির্ধারণে।
সেশন ২ : ফোনিক্স সচেতনতা শিশুদের পড়তে শেখার প্রথম ধাপ হলো ফোনিক্স। এই সেশনটি পরিচালনা করবেন জান্নাতুন নেসা মুনা, যিনি শৈশব শিক্ষায় একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। শিশুদের একাডেমিক, সামাজিক ও সৃজনশীল বিকাশে কার্যকর পদ্ধতি নিয়ে তিনি কথা বলবেন অভিভাবকদের সাথে।
সেশন ৩ : পড়ার অভ্যাস গড়ে তোলা সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রি-প্রাইমারি শিক্ষক জাফরিন পরিচালনা করবেন এই সেশন। শিশুর মধ্যে পড়ার আগ্রহ তৈরি করা এবং সেই অভ্যাসকে দীর্ঘমেয়াদে ধরে রাখার উপায় নিয়ে তিনি অভিভাবকদের দিকনির্দেশনা দেবেন।
সেশন ৪: কিশোর সন্তানের জন্য সচেতনতা লন্ডনের EduPrompt-এর মিস আমরিন পরিচালনা করবেন চতুর্থ ও শেষ সেশন। তিনি পরিচয় করিয়ে দেবেন আন্তর্জাতিক মানের একটি প্রোগ্রাম– স্ট্রেংদেনিং ফ্যামিলিজ, স্ট্রেংদেনিং কমিউনিটিজ। মূলত যুক্তরাষ্ট্রে তৈরি এবং যুক্তরাজ্যে পরিমার্জিত এই প্রমাণভিত্তিক প্যারেন্টিং প্রোগ্রামটি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে।
কেন এই কর্মশালায় যোগ দেবেন?
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলা আজকের অভিভাবকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। Cambridge না IB, বাংলা মাধ্যম না ইংরেজি মাধ্যম — এই সিদ্ধান্তগুলো অনেক সময় বিভ্রান্তিকর হয়ে ওঠে। এই কর্মশালা অভিভাবকদের সেই বিভ্রান্তি কাটিয়ে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
আসন সীমিত। নিবন্ধন করতে কল করুন: স্কুলের নাম্বার কিংবা স্কুলের ফেসবুক পেজে সরাসরি মেসেজ দিন।
- বিষয় :
- উদ্যোগ
- শিক্ষাপ্রতিষ্ঠান
