সচেতনতা
সময়ের কাজ সময়ে যেভাবে শেষ করবেন
কাজের তালিকায় লিখতে পারেন দিনের হিসাব মডেল: মিমি; ছবি: সাহস
তাহের উদ্দিন
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৭:৩২
| প্রিন্ট সংস্করণ
বেশ কাজের আপনি। তাই নিজে নিজের কাছে ‘অনেক কাজের কাজি’ হিসেবে পরিচিত। এই কাজ করতে গিয়ে আপনার ঠিকঠাক সময়ের হিসাব কষাটা হয়ে ওঠে না। দিনমান কাজে ডুবে থাকেন; তবু কখনও-সখনও দেখা যায় সময়ের কাজ সময়ে গুছিয়ে উঠতে পারেন না। আবার সব ঠিকঠাক থাকলেও মাঝেমধ্যে দেখা যায়, গুরুত্বপূর্ণ কাজটা হয়তো রয়েই গেল চোখের অগোচরে! বলি, এ নিয়ে ভাবনার কিছু নেই। মন খারাপেরও দরকার কী! চলুন, কাজটা ঠিকঠাক আদায় করার কৌশল জেনে নিই–
সমান গুরুত্বের
কাল কী করবেন আপনি? রাজ্যের কাজ। সব কাজ সমান গুরুত্বের। বলি, পারলে আগের রাতে কাজের হিসাব টুকে নিন ডায়েরিতে।
কিংবা এক টুকরো কাগজে। মোবাইল কিংবা ট্যাবেও লিখে রাখতে পারেন আপনার পরিকল্পনার নোট।
একটি করে শেষ করুন
চাইলে কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজাতে পারেন। তারপর লিস্টের ওপরের দিক থেকে
টিক চিহ্ন দিতে শুরু করুন। মানে, একটি
করে কাজ শেষ করুন।
কাজের রুটিন
শুধু নিজেকে নয়; বরং পরিবারসহ অন্যদেরও গুরুত্ব দিতে শিখুন। অন্যের কাজও যদি আপনার কাজের রুটিনে ঢুকে পড়ে, তবে সেটিও আদায় করুন সমান গুরুত্ব দিয়ে।
স্বতঃস্ফূর্তভাব
নিজের ভেতর সব সময় একটা স্বতঃস্ফূর্তভাব বজায় রাখবেন। এতে আপনার কাজগুলো যথাসময়ে আদায় করা সহজ হবে।
অনেক কাজের কাজি
একটি কাজ শেষ করে হেলায় লুটিয়ে পড়বেন না। একটু ঢিল দিলে আলসেমিটা কাছে
ঘেঁষতে শুরু করবে। তাতেই ভেস্তে যাবে আপনার পরিকল্পনা। ছুটে যাবে ‘অনেক কাজের কাজি’ খেতাব।
প্রতিদ্বন্দ্বী বাছাই
ভালো কাজের ক্ষেত্রে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী বাছাই করে নিতে পারেন। তার সঙ্গে পাল্লা দিলে আপনার কাজগুলো ঠিকই যথাসময়ে শেষ
করতে পারবেন।
এ ছাড়া ব্যক্তিগত কোনো পরিকল্পনার মাধ্যমে যদি আপনি আপনার কাজ যথাযথভাবে আদায় করতে পারেন; তবে সেই পথেই হাঁটতে থাকুন। বিশ্বাস করুন, সাফল্য আসবেই!
- বিষয় :
- সময়ক্ষেপণ