খোঁজখবর
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৭:১৭
| প্রিন্ট সংস্করণ
রঙ বাংলাদেশ
নতুন পোশাকের গন্ধে যেমন শৈশব ফিরে আসে, তেমনি প্রিয়জনের সঙ্গে মিলেমিশে থাকার প্রতিশ্রুতিও নতুন করে জেগে ওঠে। এই অনুভবকে রঙে, বুননে, নকশায় আর গল্পে রাঙিয়ে তুলতেই ‘রঙ বাংলাদেশ’ নিয়ে এসেছে এবারের ঈদ আয়োজন। মেয়েদের জন্য শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ ও আনস্টিচড সেট। ছেলেদের জন্য পাঞ্জাবি, পায়জামা, কাবলি, কাতুয়া, শার্ট ও পোলো টি-শার্ট। ছোটদের জন্য রঙিন ফ্রক, পাঞ্জাবি, স্কার্ট-টপস ও থ্রিপিস–সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ ঈদ সংগ্রহ। সঙ্গে রয়েছে জুয়েলারি, ব্যাগ, পার্স, শোপিস ও উপহার সামগ্রী।
স্টেপ ফুটওয়্যার
আসছে ঈদ উৎসবের প্রতিটি মুহূর্তকে আরও স্টাইলিশ, আনন্দময়, আকর্ষণীয়, প্রশান্তিদায়ক ও উপভোগ্য করে তুলতে দেশের শীর্ষস্থানীয় জুতা ব্র্যান্ড ‘স্টেপ ফুটওয়্যার’ নিয়ে এসেছে অসাধারণ ডিজাইনের নান্দনিক ও বৈচিত্র্যময় নতুন সংগ্রহ। স্টেপ ফুটওয়্যারের এবারের ঈদ কালেকশনে সব বয়সীর জন্যই রয়েছে বৈচিত্র্যের সমাহার। পুরুষদের জন্য পাঞ্জাবির সঙ্গে আভিজাত্যপূর্ণ হাফ-শু ও স্লাইড থেকে শুরু করে ফরমাল, ক্যাজুয়াল, স্নিকার্স এবং আরামদায়ক স্যান্ডেলের এক বিশাল সম্ভার সাজানো হয়েছে। নারীর ঈদ ফ্যাশনে নতুন মাত্রা যোগ করতে থাকছে নান্দনিক ডিজাইনের হাই ও মিড-হিল, ড্রেস শু এবং ট্রেন্ডি ক্যাজুয়াল কালেকশন। পিছিয়ে নেই শিশুরাও। তাদের চঞ্চলতা ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে উজ্জ্বল রং ও আকর্ষণীয় ডিজাইনের স্যান্ডেল, স্নিকার্স ও ফরমাল জুতার এক চমৎকার সংগ্রহ আনা হয়েছে।
- বিষয় :
- কেনাকাটা
