ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শিল্পীর চোখে দুর্গা

শিল্পীর চোখে দুর্গা
×
×

ধানমন্ডির গ্যালারি চিত্রকে আয়োজিত দুর্গোৎসবে সবাই আবির খেলায় মেতে ওঠে

শৈলী ডেস্ক 

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে চার দিনব্যাপী  আয়োজিত ‘শিল্পীর চোখে দুর্গা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী শেষ হয়েছে। রোববার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনী শেষ হয়। শক্তি শিল্পযাত্রার আয়োজনে এবং বিশ্বরঙের উদ্যোগে প্রদর্শনীটির উদ্বোধন হয় ৯ অক্টোবর। এতে দেশে প্রথমবারের মতো ৬০ জন শিল্পীর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতায় দেবী দুর্গার নানা রূপ ফুটিয়ে তোলা হয় শিল্পকর্মের মাধ্যমে। একজন শিল্পীর চোখে দুর্গা কেমন–তার অনুভূতি, কল্পনা, চিন্তা ও নিজস্ব শিল্পভাষায় দেবী দুর্গা কীভাবে প্রকাশিত হয়, সেই ভাবনাকেই কেন্দ্র করে সাজানো হয় এই ব্যতিক্রমী আয়োজন।
‘বিশ্বরঙে’র স্বত্বাধিকারী বিপ্লব সাহা জানান, প্রদর্শনীর শেষ দিনে অনেক মহারথির পদচারণায় মুখরিত ছিল গ্যালারি। এ দিন অভিনেত্রী চিত্রলেখা গুহ, সংগীতশিল্পী লাভলী দেব, শিল্প নির্দেশক উত্তম গুহ উপস্থিত ছিলেন।  অংশগ্রহণকারী ৬০ জন শিল্পীর অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক চিত্রশিল্পী এসেছিলেন। প্রদর্শনীটি ঘিরে শিল্পীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি আরও জানান, অনুষ্ঠানে সংগীতশিল্পী সুকন্যা মজুমদার গান পরিবেশন করেন । অতিথিদের লুচি, মিষ্টান্ন, হালুয়া, সবজি, আলুর দম, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর সবাই আরতি, আবির খেলায় মেতে ওঠেন। জমজমাট আড্ডা, হাসি, তামাশা, আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। 

আরও পড়ুন

×