ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

পরিবেশ রক্ষায় সুহৃদের আলোচনা

পরিবেশ রক্ষায় সুহৃদের আলোচনা
×

আলোচনায় সভায় ঈশ্বরদী সুহৃদদের একাংশ

রাকিবুল ইসলাম রূপম

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৭:১৩

| প্রিন্ট সংস্করণ

পরিবেশ মানবজীবনের অস্তিত্ব ও বিকাশের মূল ভিত্তি। সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ ছাড়া মানবসভ্যতা অসম্ভব। পরিবেশ রক্ষায় সচেতন ও দায়িত্বশীল হতে হবে আমাদেরই। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবুজায়নের বিকল্প নেই। ঈশ্বরদীতে সুহৃদ সমাবেশের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা উঠে এসেছে সুহৃদদের আলোচনায়। বর্ষায় বৃক্ষরোপণ মৌসুমে আগের চেয়ে আরও বেশি গাছ লাগাতে হবে। ‘ঈশ্বরদীর পরিবেশ রক্ষা করতে হবে ঈশ্বরদীর নাগরিকদেরই’–প্রতিপাদ্যে ১১ মে সুহৃদ সমাবেশ ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র যৌথ উদ্যোগে পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে ও একটি রেস্তোরাঁয় দুই দফার আলোচনা ও 
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সিনিয়র সহসভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু এবং সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদার। আলোচক ছিলেন পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন ও সাহাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা আফছার আলী, সুহৃদ উপদেষ্টা আব্দুস সামাদ, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, সুহৃদ তানহা ইসলাম, দুর্জয় ইসলাম, ফিরোজ আহমেদ, মারুফ হোসেন, হাসান চৌধুরী প্রমুখ। v
সুহৃদ ঈশ্বরদী (পাবনা)

আরও পড়ুন

×