ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

তর্কে বিতর্কে বিজ্ঞানের সঙ্গে সারাদিন

তর্কে বিতর্কে বিজ্ঞানের সঙ্গে সারাদিন
×

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সিলেটের চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং রানার্সআপ ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের তা

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে  বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

যুক্তি-পাল্টা যুক্তি আর শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও বিতর্কপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে প্রতিযোগিতা।  প্রতিনিধিদের পাঠানো খবর এবং ছবিতে ১৬ স্থানে জেলা পর্যায়ে অনুষ্ঠিত উৎসব নিয়ে আয়োজন।

খাগড়াছড়ি 
খাগড়াছড়িতে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল এবং রানার্সআপ হয় দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের ইলমুল হক নোহা সেরা বক্তা নির্বাচিত হয়। অতিথি ছিলেন খাগড়াছড়ি ডিবেটিং সোসাইটির সভাপতি অধ্যাপক দুলাল হোসেন, শিক্ষক সাইফুদ্দীন আনসারী মিঠু, শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল খালেক প্রমুখ।

নোয়াখালী
নোয়াখালীতে অনুষ্ঠিত বিতর্কে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখা। বিজয়ী দলের যাহরা বিনতে রহমান মাহনুর সেরা বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, অধ্যক্ষ আবুল বাসার, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল। বিজয়ী দলের নূরে জান্নাত তানহা সেরা বক্তা নির্বাচিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন।

হবিগঞ্জ
হবিগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এবং রানার্সআপ হয় সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী দলের বসুন্ধরা দাস বিন্দু সেরা বক্তা নির্বাচিত হয়। প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সিলেট 
সিলেটে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং রানার্সআপ হয় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। সেরা বক্তা বিজয়ী দলের ইসরাত জাহান মজুমদার। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন উৎসবের উদ্বোধন করেন।

সুনামগঞ্জ
সুনামগঞ্জের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের পূর্বা পাল সেরা বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

কক্সবাজার 
কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতর্কে চ্যাম্পিয়ন রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। বিজয়ী দলের নন্দিতা বড়ুয়া ফ্লোরা সেরা বক্তা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এসএম আকতার উদ্দিন চৌধুরী।

বান্দরবান 
বান্দরবানে চ্যাম্পিয়ন হয় বান্দরবান আইডিয়াল স্কুল এবং রানার্সআপ বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের বিতার্কিক লিলি শৈ মারমা সেরা বক্তা নির্বাচিত হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি দুদক জেলা কমিটির সভাপতি অংচ মং মারমাসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মৌলভীবাজার 
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং দি বার্ডস রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। সেরা বক্তা বিজয়ী দলের সাইফুল ইসলাম। অতিথি ছিলেন খ্যাতনামা জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তোফাজ্জল আলী। 

শেরপুর
শেরপুরে বিতর্কে সজবরখিলা শাহীন ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত বিতর্কে শাহীন ক্যাডেট স্কুল চ্যাম্পিয়ন এবং রেহেনা ইদ্রিস মডেল একাডেমি রানার্সআপ হয়। সেরা বক্তা হয় বিজয়ী দলের শিহাব মনি। উদ্বোধন করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কৃতী তার্কিকরা বিচারকের দায়িত্ব পালন করেন।

কুমিল্লা
কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিযোগিতায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মডার্ন হাইস্কুল রানার্সআপ হয়েছে। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের তাজরিদা মোশাররাত। অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। 

চুয়াডাঙ্গা 
চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বিতর্কে ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা রানার্সআপ দলের ফাবিহা লামিছা। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম তারিক উজ জামান।

ময়মনসিংহ
বিতর্কে জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের সাগ্নিক সরকার। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, সহযোগী অধ্যাপক মোহা. মশিউল আলম প্রমুখ। 

বাগেরহাট
বাগেরহাটে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে বিতর্কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং দশানি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা বিজয়ী দলের উম্মে সালমা সামিয়া। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বীথি। 

জামালপুর
সদর উপজেলা পরিষদে বিতর্কে জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং ইসলামপুর সরকারি জেজেকেএম গার্লস হাইস্কুল রানার্সআপ হয়েছে। সেরা বক্তা বিজয়ী দলের রাশেদুজ্জামান রিফাত। অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের ইসরাত জাহান সানিয়া। অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ। 

আরও পড়ুন

×