মরীচিকা দুপুরে
×
জয়পালান পি আর
মাহমুদ আল জামান
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০০
মরীচিকা দুপুরে দেখছি গহন অরণ্যের খেলা
পাখির গান নেই, সৃষ্টি নেই, পাখির নাচও নেই
কেবলই অন্তরঙ্গ অবিশ্বাসে প্রলয় ও স্থিতি।
কবরস্থানে যখন দাঁড়াই এসে
ফুলগুলো একবার এদিক যায়, একবার ওদিক
মনে পড়ে, জলদগম্ভীর স্বরের এক নিনাদে
আমারই স্পর্শে
জেগে উঠেছিল এক নক্ষত্র
এখনো স্মৃতিময় উদ্যানে
যখন হাঁটি
দেখি
কুহক
প্রাচীন গুহার ভিতরে, ছুরিকাঘাতে, ছুরিকাঘাতে
ছিন্নভিন্ন করছে শরীর

- বিষয় :
- মরীচিকা দুপুরে