ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীরা কেন সাদা ব্লেজার পরেন

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীরা কেন সাদা ব্লেজার পরেন
×

চ্যাম্পিয়ন্স ট্রফির রীতি অনুযায়ী সাদা ব্লেজার পরে বিরাট কোহলিদের শিরোপা উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫ | ২১:০০ | আপডেট: ১০ মার্চ ২০২৫ | ২১:১১

 নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চ্যাম্পিয়ন দলকে মেডেলের সঙ্গে পরিয়ে দেওয়া হয় সাদা ব্লেজার। ওই সাদা ব্লেজার পরে শিরোপা উদযাপন করেন তারা। ছবি: এএফপি

ফাইনালে উঠলে দুই দলের খেলোয়াড়দের গায়ের মাপ নিয়ে তৈরি করা হয় বিশেষ এই ব্লেজার। অল্প সময়ের মধ্যে দুই দলের খেলোয়াড়দের ব্লেজার প্রস্তুত করা হয়। ছবি: এএফপি

টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিয়ে বুর্জ খলিফায় যান রোহিত।

এবার ভারতীয় ক্রিকেটারদের ব্লেজার তৈরি করেছে মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার ববিতা এম। এটি ইতালিয়ান উলের তৈরি। ছবি: এএফপি

 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীদের সাদা ব্লেজার দেওয়ার রীতি চালু হয় ২০০৯ সালে। আসরকে স্বতন্ত্র করতে এই আয়োজন। গল্ফের দ্য মাস্টারের সবুজ জ্যাকেটের সঙ্গে মিল রেখে করা হয় পরিকল্পনা। ছবি: এএফপি

আরও পড়ুন

×