এশিয়া কাপের শেষ ষোলোতে বাংলাদেশের চার আর্চার
ছবি-সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ০৪:২২ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ০৪:২২
বাছাইপর্বে ছেলেদের রিকার্ভ ইভেন্টে দারুণ প্রতিযোগীতা করেছিলেন বাংলাদেশের চার তিরন্দাজ। এলিমিনেশন রাউন্ডে আসতেই বাদ পড়ে গেলেন দুজন। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং স্টেজ- ১ টুর্নামেন্টের শেষ ষোলোতে অবশ্য জায়গা করে নিয়েছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল।
ফিলিপাইনের নাইজেল গার্সিয়াকে ৬-৪ সেটে হারিয়েছেন রোমান এবং থাইল্যান্ডের পান্থকর্ন চাইসিলিপের বিপক্ষে সরাসরি ৬-০ সেটে জিতেছেন রুবেল।
আগামী পরশু বৃহস্পতিবার ইরানের শাবানি রেজার বিপক্ষে খেলবেন রোমান সানা। রুবেল খেলবেন কাজাখস্তানের সানজার মুসায়েভের বিপক্ষে। একই দিনে নারীদের কম্পাউন্ড ইভেন্টেও শেষ ষোলোতে উঠেছেন বাংলাদেশের দুই তিরন্দাজ রোকসানা আক্তার ও শ্যামলী রায়।
- বিষয় :
- এশিয়া কাপ
- আর্চারি
- রোমান সানা
- হাকিম আহমেদ রুবেল