ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে অনিশ্চিত সৌম্য

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে অনিশ্চিত সৌম্য
×

সৌম্য সরকার- ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ২২:৫২

সৌম্য সরকার পাকিস্তান সফরে ভালোই খেলছিলেন। প্রথম ম্যাচে সাত রানে আউট হলেও বল হাতে ভালোই করেন। ২.৩ ওভার বল করে ২২ রানে উইকেটশূন্য। শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে পাঁচ রানে অপরাজিত থাকলেও বোলিংটা করতে পারেননি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন লাহোর থেকে ফোনে জানান, ইনজুরিতে আক্রান্ত হয়েছেন সৌম্য। পরের ম্যাচে তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেন সৌম্য। টপঅর্ডার এ ব্যাটসম্যানকে জাতীয় দলে খেলানো হয় নিচের দিকে। তামিম ইকবাল আর নাঈম শেখ ওপেনিং জুটি করায় হাতে শট থাকার পরও টপঅর্ডারে জায়গা পাচ্ছেন না সৌম্য। অথচ টি২০-তে পাওয়ার প্লের ব্যাটিংয়ের জন্য সৌম্য ও লিটন কুমার দাসের জুটি বাঁধলে সফল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেটা না করে এই দুই ব্যাটসম্যানের কাছ থেকে যেমন সেরাটা পাচ্ছে না, তেমনি তামিম-নাঈমের কচ্ছপ গতির ব্যাটিংয়ের কারণে চরম ব্যর্থ হচ্ছে দল। 

আরও পড়ুন

×