ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিজেপিতে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল

বিজেপিতে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৭:১৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ১৩:৩৬

ভারতের জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। এই তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়কে নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। দিল্লির বিধানসভা নির্বাচনের ঠিক ১০ দিন আগে দেশটির ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়ে আলোচনায় এলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের উপস্থিতিতে আনুষ্ঠানিক দলে যোগ দেন তিনি। সাইনার সঙ্গে বিজেপিতে যোগ দেন তার বোন চন্দ্রাংশুও।

এ প্রসঙ্গে সাইনা বলেন, 'দেশের হয়ে আমি পদক জিতেছি। আমি নিজে খুব পরিশ্রম করি। যারা পরিশ্রমী, আমি তাদের পছন্দ করি। নরেন্দ্র স্যারকে দেখে আমি অনুপ্রাণিত হই। দেশের জন্য অনেক কিছু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমিও দেশের জন্য কিছু করতে চাই।'

সাইনা নেহওয়ালের ঝুলিতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পদক। জাতীয় পর্যায়ে ২০০৯ সালে অর্জুন পুরষ্কার পান তিনি।

এ ছাড়া ২০১০ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার এবং ওই বছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন সাইনা। ২০১৬ সালে পান 'পদ্মভূষণ' সম্মাননা।

আরও পড়ুন

×