ইউনিভার্স বস রিং
ছবি: সংগৃহিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩৯
বেশ মজার মানুষ ক্রিস গেইল। ক্রিকেট মাঠে ব্যাট হাতে সবাইকে বিনোদিত করেন। আর মাঠের বাইরেও নানাভাবে থাকেন আলোচনার টেবিলে। কখনও গান গেয়ে, কখনও নেচে আবার কখনও ব্যতিক্রম কিছু করে। শখের বসে ঘোরাঘুরিও কম করেন না তিনি। এবার তাকে নিয়ে নতুন আলোচনা। বের করলেন ইউনিভার্স বসখ্যাত স্বর্ণের রিং। এরই মধ্যে বাজারজাতও শুরু করেছেন গেইল।
যে রিংয়ের আকর্ষণীয় ডিজাইনে নিখুঁতভাবে ফুটে উঠেছে গেইলের ২২ গজের কিছু চিত্র। নিজের উদযাপনের একটা আকৃতি সঙ্গে ক্রিস গেইলের সংক্ষিপ্ত রূপ। আর চারপাশে ইউনিভার্স বস খেলা। ভেতরের অংশ রয়েছে গেইলের অটোগ্রাফও। আর টেস্টে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস ৩৩৩কে তুলে এনেছেন রিংয়ে।
যেটা খুব দ্রুতই সবার মনোযোগ কেড়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ইউনিভার্স রিংয়ের ভিডিও ফুটেজ প্রকাশ করেন গেইল। এরপর আরও বেশি আলোচনায় জন্ম দেয় মুহূর্তেই নেট দুনিয়া ছড়িয়ে পড়ে রিংটি। কমেন্ট বক্সে বিভিন্ন দেশ থেকে আসে অর্ডারও।
আপাতত নিউজিল্যান্ডে সময় কাটাচ্ছেন গেইল। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩ টেস্ট, ৩০১ ওয়ানডে আর ৫৮টি টি২০তে অংশ নিয়েছেন। ক্রিকেটের এই তিন ফরম্যাট মিলিয়ে তার রানসংখ্যা ১৯ হাজারের বেশি। সর্বশেষ ক্যারিবিয়ানদের হয়ে মাঠে নামেন গত বছরের মার্চে, ইংল্যান্ডের বিপক্ষে।
তবে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামে চ্যালেঞ্জার্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলেন তিনি। সামনে আইপিএলেও দেখা যাবে গেইলকে। এবার তাকে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। দুই কোটি ভিত্তি মূল্যেই তাকে পেয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিটি।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- ক্রিস গেইল
- ইউনিভার্স রিং
