ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভারতের বিপক্ষে খেলতে ভয় লাগে মেগানের

ভারতের বিপক্ষে খেলতে ভয় লাগে মেগানের
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৫:৫৯ | আপডেট: ০৭ মার্চ ২০২০ | ০৭:২১

নারী দিবসে রাখা হয়েছে নারী টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত বৃষ্টির কারণে সেমিফাইনাল না খেলেই উঠেছে ফাইনালে। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টি আইনে মাত্র ৫ রানে হারিয়ে ফাইনালে এসেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অজি নারী পেসার মেগান স্কাউট ছড়ালেন উত্তাপ। ভারতের বিপক্ষে খেলতে তার ঘৃণা লাগে বলে উল্লেখ করলেন তিনি।

মেগান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। কিন্তু ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে টুর্নামেন্টের শুরুর ম্যাচে বেধড়ক মার খান তিনি। সেই কথা স্মরণ করেই মেগানের এমন মন্তব্য। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে স্রেফ ভয় লাগে আমার। তারা আমার পিঠে ব্যাটের আঘাত করেছে।’

উল্লেখ্য টি-২০ বিশ্বকাপের শুরুর ম্যাচে মেগানের প্রথম ওভারে স্মৃতি এবং শেফালি ভার্মা চারটি চার মারেন। এছাড়া ত্রিদেশীয় সিরিজে শেফালি বড় একটা ছক্কা মারেন মেগানের বলে। সেজন্য তিনি এমন কথা বলেছেন। মেগান বলেন, ‘শেফালি এবং স্মৃতি আমাকে কভার দিয়ে বাউন্ডারি মেরেছেন। ত্রিদেশীয় সিরিজে শেফালি আমার বলে যে ছক্কাটা মারেন ওটা আমার খাওয়া সবচেয়ে বড় ছক্কা।’

এরপর আবেগ ছেড়ে ভারতের বিপক্ষে ফাইনাল নিয়ে কথা বলেন অজি পেসার। তার মতে, ভারতের বিপক্ষে খেলা খুবই চ্যালেঞ্জিং। সর্বশেষ ত্রিদেশীর সিরিজের কথা চিন্তা করলে সেরা দুই দলের মধ্যেই ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। তবে তারা চিন্তিত নন। কারণ এই ভারতের বিপক্ষে নিকট অতীতে অনেক ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। 

আরও পড়ুন

×