ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এশিয়া কাপ আমিরাতে নয়তো বাংলাদেশে!

এশিয়া কাপ আমিরাতে নয়তো বাংলাদেশে!
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০২:১৯

২০২০ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান; তবে ভারত সেখানে যাবে না বলে টুর্নামেন্টটি অন্য কোথাও হবে। ক'দিন আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, এশিয়া কাপ হবে দুবাইয়ে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানালেন, আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশও আছে বিবেচনায়। অর্থাৎ দুবাইয়ে না হলে আসন্ন এশিয়া কাপ গড়াবে ঢাকার মাটিতে।

সেপ্টেম্বরে এশিয়া কাপ ঠিক কোথায় হবে- এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা ছিল গত সপ্তাহে। তবে দুবাইয়ে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর বিসিসিআই ও পিসিবি কর্মকর্তারা না যাওয়ায় নির্ধারিত বৈঠকটি স্থগিত হয়ে যায়। স্থগিত বৈঠকটি আগামী মাসে হওয়ার কথা রয়েছে। 

শনিবার পিসিবিপ্রধান এহসান মানি নিশ্চিত করেন, নিরপেক্ষ ভেন্যুতে হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ, 'আমাদের সব দেশের স্বার্থের বিষয়টি মাথায় রাখতে হবে। যে কারণে পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়ে গোয়ার্তুমি করা যায় না। এখন ভারত যেহেতু আমাদের দেশে আসতে চায় না, তাই নিরপেক্ষ ভেন্যুতেই খেলা আয়োজন করতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যরাই ভেন্যু ঠিক করবেন।' 

বিসিসিআই সভাপতি বলেছেন খেলা হবে দুবাইয়ে। কিন্তু ২০১৮ আসরও হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটিতে। এক্ষেত্রে গুঞ্জন আছে বাংলাদেশে হওয়ার। এহসান মানিও দিয়ে রেখেছেন সেই ইঙ্গিত, 'এখনও সিদ্ধান্ত হয়নি কোথায় হবে, আরব আমিরাত নাকি বাংলাদেশে।'

আরও পড়ুন

×