আরচারি বিশ্বকাপে আশিকুজ্জামান ও পুষ্পিতার জাতীয় রেকর্ড
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ১৬:৫১
আরচারি বিশ্বকাপে খেলতে গিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশের দুই আরচার মোহাম্মদ আশিকুজ্জামান ও পুষ্পিতা জামান।
মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে ২৬টি দলের মধ্যে বাংলাদেশ ১৩৮৪ স্কোর করে ২১তম হয়।
২০১৯ সালে জাতীয় আরচারিতে ১৩৮২ স্কোর করে জাতীয় রেকর্ড গড়েছিলেন মিঠু রহমান ও সুস্মিতা বণিক। আনতালিয়ায় সেই রেকর্ড ভেঙে মোহাম্মদ আশিকুজ্জামান ও পুষ্পিতা জামান ১৩৮৪ স্কোর করে নতুন করে গড়লেন রেকর্ড।
কম্পাউন্ড পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৬ জন আরচারের মধ্যে ৪৬তম হন বাংলাদেশের আশিকুজ্জামান। বাছাইয়ে ৭২টি তীর ছুড়ে ৭২০-এর মধ্যে ৭০১ স্কোর করেন তিনি। অন্যদিকে মেয়েদের একক ইভেন্টে পুষ্পিতা জামান ৬৮৩ স্কোর করে ৪৮তম হন।
- বিষয় :
- আর্চারি
- আশিকুজ্জামান
- পুষ্পিতা জামান