ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

`পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলাধুলা বন্ধ থাকবে`

`পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলাধুলা বন্ধ থাকবে`
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৪:৩৫ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ০৪:৪১

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলা। আর এই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী জানান, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে।

এর আগে গত ১৬ মার্চ সচিবালয়ের সভাকক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের খেলাধুলা স্থগিতের ঘোষণা দেন। ওই ঘোষণার পরপরই ক্রিকেট-ফুটবল-হকিসহ সব ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ রেখেছে ফেডারেশনগুলো।

এদিকে করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের সব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়াম ও জিমনেশিয়ামগুলো স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করতে পারবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঢাকা মহানগরীসহ দেশে মোট ৮০টি বিভাগীয় এবং জেলা স্টেডিয়াম ও উপজেলা পর্যায়ে ১২৫টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে। এ ছাড়া দেশে ২২টি জিমনেশিয়াম, সাতটি ইনডোর স্টেডিয়াম এবং পাঁচটি মহিলা ক্রীড়া কমপ্লেক্স রয়েছে।

আরও পড়ুন

×