ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

নেইমারের দরকার মেসি-রোনালদোর মতো পেশাদারিত্ব: জিকো

নেইমারের দরকার মেসি-রোনালদোর মতো পেশাদারিত্ব: জিকো
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৬:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ব্রাজিল থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় আসার পরে ক্যাম্প ন্যু মাতিয়েছেন নেইমার। ক্লাবের মতের বিরুদ্ধে পিএসজিতে গিয়ে সেখানেও ভালো  খেলছেন তিনি। আগের দুই লিগ জিতেছেন। পিএসজির হয়ে ৮০ ম্যাচে করেছেন ৬৯ গোল। যদিও অধরা চ্যাম্পিয়নস লিগ পিএসজিকে এনে দিনে পারেননি। তবে চলতি মৌসুমে ভালো অবস্থানে আছে পিএসজি। আবার বার্সেলোনায় আসার জোর গুঞ্জন চলা নেইমারও আছেন ভালো ফর্মে।

তবে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এবং ব্রাজিলের হয়ে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা জিকোর মতে, নেইমারের প্রতিভার কমতি নেই। তবে মেসি-রোনালদোর মতো হতে হলে নেইমারকে তার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পেশাদারিত্ব বাড়াতে হবে। তা না হলে এক যুগ ধরে বিশ্বসেরা থাকা  দুই ফুটবলার মেসি-রোনালদোর মতো হতে পারবেন না নেইমার।

জিকো বলেন, ‘আমি সত্যিই নেইমারকে খুব পছন্দ করি। অসাধারণ এক ফুটবলার সে। কিন্তু তাকে মেসি-রোনালদোর মতো আরও পেশাদার হতে হবে। বাঁচতে হবে ফুটবল নিয়ে। নেইমারের এমন অনেক ভাবনা আছে, যা তাকে কক্ষচ্যুত করতে পারে। সম্প্রতি তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে আরও পেশাদার হতে বলেছি। এখনও তার বয়স ২৮। পিএসজির হাতেও ভালো দল আছে। তারা চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততেই পারে। তবে কোন এক ম্যাচে নয়, পুরো টুর্নামেন্টে নেইমারের ভালো খেলার ওপর সেটা নির্ভর করছে।’

আগামী মৌসুমে নেইমারের আবার বার্সায় ফেরার জোর গুঞ্জন চলছে। মেসি-সুয়ারেজের সঙ্গে নতুন করে জুটি গড়তে চান তিনি। পিএসজির সঙ্গে তিন মৌসুম ধরে নতুন চুক্তিতে সম্মত না হওয়ায় ফিফা নেইমারের দাম কমিয়ে দিয়েছেন। বার্সা ওই সুযোগ কাজে লাগিয়ে নেইমারকে ক্যাম্প ন্যুতে ফেরাতে চান। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বার্সা এরই মধ্যে নেইমারকে দলে ভেড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ২০১৭ সালে নেইমার রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যান।

আরও পড়ুন

×