ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

`মেসির বিকল্প কেবল নেইমার`

`মেসির বিকল্প কেবল নেইমার`
×

ছবি: বার্সা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৩:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কথাটা আগেও অনেকে বলেছেন। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার এবং সাবেক বার্সেলোনা কিংবদন্তি রিভালদো প্রায় দুই বছর আগে বলেছেন, বার্সেলোনায় মেসির জায়গা পূরণ করতে পারেন কেবল একজন। নেইমার। এবার রিভালদোর আগে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী মাজিনহো বললেন একই কথা, বার্সেলোনায় মেসির প্রকৃত বিকল্প নেইমার।

ব্রাজিলের হয়ে ৩৫ ম্যাচ খেলে কোন গোল করতে না পারা বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মাজিনহো মনে করেন, নেইমার যদি আগামীকালই বার্সায় ফিরতে পারতো খুবই খুশি হতো কাতালানরা।

নেইমার বার্সেলোনা ছেড়ে দলবদলের রেকর্ড গড়ে ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমান। ফরাসি দলটির হয়ে ঘরোয়া সব শিরোপা জিতেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০ ম্যাচ খেলে করেছেন ৬৯ গোল। তবে ইনজুরি তাকে পুরোপুরি মেলে ধরতে দেয়নি। পিএসজিকে এনে দিতে পারেননি কাঙ্খিত চ্যাম্পিয়নস লিগ শিরোপা। পিএসজির ইউরোপ সেরার এই শিরোপা জেতা কঠিন ভেবেই আবার বার্সায় পাড়ি দিতে চান নেইমার।

গেল মৌমুমের শেষে ক্যাম্প ন্যুতে ফেরার সব চেষ্টা করলেও বার্সা এবং পিএসজির আলোচনা ব্যর্থ হয়। তবে আগামী মৌসুমে বার্সা তাকে আবার ক্যাম্প ন্যুতে আনতে চায়। টানা তিন মৌসুম নেইমার পিএসজিতে নতুন চুক্তি না করায় তার দামও কমিয়ে দিয়েছে ফিফা। এখন তাই দুইয়ে দুই মিললে নেইমারের বার্সায় আসা সময়ের ব্যাপার।

২৮ বছর বয়সী নেইমারকে নিয়ে তাই রেডিও মার্কাকে স্পেনের হয়ে খেলা ছেলে থিয়াগো আলকানতারা এবং ব্রাজিলের হয়ে খেলা রাফিনহার বাবা মাজিনহো বলেন, 'নেইমার আগামীকালকই বার্সায় ফিরতে পারলে, তারা খুবই খুশি হতো। সেই কেবল মেসির বিকল্প হতে পারে। মেসির বিকল্প আর কেউ নেই।'

আরও পড়ুন

×