ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

লকডাউনে মাঠে নেমে সমালোচিত রোনালদো

লকডাউনে মাঠে নেমে সমালোচিত রোনালদো
×

ছবি: দি সান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৭:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জার্মানি মাঠে ফুটবল লিগ ফেরানোর চিন্তা করছে। ইংলিশ লিগে শূন্য গ্যালারিতে ফুটবল শুরুর প্রস্তাব এসেছে। ইতালি করোনায় আক্রান্ত এবং মৃত্যুর লাগাম টেনে ধরেছে। সেখানেও জুন-জুলাইয়ে ফুটবল ফেরানার কথা উঠছে। তবে ইতালির লিগে শেষ দিকে থাকা দলগুলো মৌসুম বাতিলের পক্ষে। তাদের এক প্রতিনিধি তো বলেই দিয়েছেন, এই করোনা সংকটের মধ্যে ফুটবল শুরুর কথা চিন্তা করা হাস্যকর।

তবে ফুটবল শুরু হতে দেরি আছে ভেবে রোনালদোদের বসে থাকলে চলছে না। পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো যেমন মাঠে নেমে গেছেন ফুটবল নিয়ে। তবে সেটাকে অনুশীলন বলা চলে না। শখের বসে খেলা ফুটবল কিংবা বাড়িতে বসে থেকে বিরক্তি কাটানোর ফুটবলই বলা চলে।

তবে রোনালদোর এই শখের বসে ফুটবল খেলতে যাওয়াটাকে ভালো ভাবে নেননি অনেক। করেছেন কড়া সমালোচনা। যদিও দেশটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, রোনালদো ক্ষতিকর কিছু করেননি, রোনালদো কয়েক মিনিটের অনুশীলন করেছেন। তাতে কারও ক্ষতি হয়নি। একটু ব্যায়াম করতে সব নাগরিকই বাইরে বের হতে পারেন। তবে একত্র হওয়া চলবে না।'

চলতি মৌসুমের লিগ অবশ্য বাতিল হয়ে গছে চ্যাম্পিয়ন হবে জুভেন্টাসই। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে তারা। তবে ল্যাজিও চলতি মৌসুমে জুভদের সঙ্গে দুর্দান্ত লড়াই করছে। তাদের পয়েন্ট জুভেন্টাসের চেয়ে মাত্র  এক কম। শুরুতে ইন্টার মিলান শিরোপার লড়াইয়ে থাকলেও এখন তারা এক ম্যাচ কম খেলে জুভেন্টাসের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে আছে।

আরও পড়ুন

×