ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আফগানিস্তান দল

প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আফগানিস্তান দল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ০৭:০৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ | ০৭:০৩

আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি 'ফিফা টায়ার-১' আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে আফগান ফুটবল দল। গতকাল মধ্যরাতে তারা ঢাকায় এসে পৌঁছায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ঢাকায় বসুন্ধরা কিংস এ্যারিনাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াবে এই স্টেডিয়ামটিতে। এর আগে আফগান দলটি কিংস অ্যারেনাতেই অনুশীলন করবে। 

বাংলাদেশ দল ইতোমধ্যে সপ্তাহ খানেক অনুশীলন করছে। এ ম্যাচ দুটির জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে ২০ আগস্ট। রোববার আবাহনীর ফুটবলাররা যোগ দিলে পূর্ণতা পাবে ক্যাবরেরার ক্যাম্প। অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্যাম্পে যোগ দেওয়ার কথা ৩০ আগস্ট।

আরও পড়ুন

×