ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

‘পান্তের আত্মবিশ্বাস ফিরলে ওকে থামানো যাবে না’

‘পান্তের আত্মবিশ্বাস ফিরলে ওকে থামানো যাবে না’
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৬:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতীয় দলে ঋষভ পান্ত আসা-যাওয়ার মধ্যে আছেন। তার মধ্যে সম্ভাবনার ছায়া দেখলেও এখনও আন্তর্জাতিক পর্যায়ে তিনি তা দেখাতে পারেননি। যদিও আইপিএলসহ ভারতের ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন পান্ত। ভারতের পেসার মোহাম্মদ শামি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার জন্য ঋষভ পান্তের আত্মবিশ্বাসের অভাব আছে। তার আত্মবিশ্বাস ফিরলে, তাকে আর থামানো যাবে না।

ভারতের সাবেক বাঁ-হাতি পেস অলরাউন্ডার ইরফান পাঠানের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপের সময় পান্ত সম্পর্কে এমন মন্তব্য করেন পশ্চিমবঙ্গের অবাঙালী ক্রিকেটার মোহাম্মদ শামি, 'দুর্দান্ত এক প্রতিভা ঋষভ পান্ত। সে আমার বন্ধু। তাই বলে তার সম্পর্কে আমি এমন মন্তব্য করছি না। ও যে দিন আত্মবিশ্বাস ফিরে পাবে, সেদিন ওকে আর থামানো যাবে না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মাথায় আঘাত পেয়েছিলেন পান্ত। তার পরে অজিদের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচে তাকে দলে দেখা যায়নি। পান্তের জায়গায় উইকেটের পিছনে দাঁড়ান লোকেশ রাহুল। নিউজিল্যান্ডেও ডাগ আউটে বসে কাটিয়েছেন পান্ত। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কেএল রাহুল। যদিও অবাক করে টেস্ট সিরিজে ঋদ্ধিমান শাহর জায়গায় ফেরেন পান্ত।

রাহুল সম্পর্কে শামি বলেন, ‘ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন রাহুল। যে কোনও পজিশনে ব্যাট করতে নেমেই ও সাফল্য পাচ্ছে। আশা করি এই ফর্ম ও ধরে রাখবে।’ এছাড়া চোটের কারণে দলের বাইরে থাকা হার্দিক পান্ডিয়াতেও মুগ্ধ শামি, ‘কেউ যদি পেস অলরাউন্ডার হতে চায়, তাহলে হার্দিককে অনুসরণ করুক। ওই সেরা অলরাউন্ডার।’

আরও পড়ুন

×