ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আফগানদের ২৮৯ রানের লক্ষ্য দিল কিউইরা

আফগানদের ২৮৯ রানের লক্ষ্য দিল কিউইরা
×

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১২:৩৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৫:৩২

ব্যাট হাতে দারুণ শুরু করে আফগানিস্তানের বিপক্ষে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এক রানের ব্যবধানে ৩ উইকেট হারায় তারা। ওই বিপর্যয় সামলে ৬ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ পেয়েছে কিউইরা।

চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৩০ রানের জুটি দিয়ে ফিরে যান ডেভন কনওয়ে। তিনি ২০ রান করেন। 

এরপর রচিন রবীন্দ্র ও উইল ইয়ং ৭৯ রান যোগ করেন। রচিন (৩২) ও ইয়ং (৫৪) ২১তম ওভারে আউট হন। এরপরই আউট হন ডার্লি মিশেল (১)। 

ওই ধাক্কা সামাল দেন নেতৃত্বভার পাওয়া টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস। তারা ১৪৫ রানের জুটি দেন। ফিলিপস খেলেন ৮০ বলে ৭১ রানের ইনিংস। চারটি করে চার ও ছক্কা মারেন তিনি। 

ল্যাথাম ৭৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। তিনটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। শেষে মার্ক চাপম্যান ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন। আফগানদের হয়ে নবীন উল ও উরমজাই দুটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন

×