ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

আইসিসিতে নিজেদের পরিস্থিতি জানাল বিসিবি

আইসিসিতে নিজেদের পরিস্থিতি জানাল বিসিবি
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ১২:০০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ | ০০:৫৬

আইসিসির প্রধান নির্বাহী অনলাইন সভায় বসেছিলেন, সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীদের নিয়ে। কভিড-১৯-এর কারণে ১৫টি দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয় সেখানে। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতির আলোকে ক্রিকেটের বাস্তবতা তুলে ধরেন। প্রতিটি দেশই তাই করেছে।

এ সভার একটা বড় উদ্দেশ্য ছিল কভিড-১৯ পেন্ডামিকের কারণে যেসব আন্তর্জাতিক সিরিজ বাতিল হয়েছে এবং আগামীতে যে সিরিজগুলো বাতিল হতে পারে তার পুনর্বিন্যাসের পথ খুঁজে বের করা।

এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'কভিড-১৯-এর কারণে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর যে পরিস্থিতি, সেগুলোর তথ্য আদান-প্রদান করাই ছিল মিটিংয়ের উদ্দেশ্য। এ কারণে এফটিপিতে যে ম্যাচগুলো বাতিল হচ্ছে বা হবে বলে ধরে নেওয়া হচ্ছে, সেগুলোর ব্যাপারে আপডেট দেওয়া। আমরা আমাদের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেছি। আমাদের চিন্তাভাবনা কী তা জানিয়েছি। কার কয়টা সিরিজ মিস হয়েছে, আগামী তিন বা ছয় মাস খেলা না হলে আরও কয়টা সিরিজ মিস হতে পারে সবাই সে তথ্য উপস্থাপন করেছে।'

তবে এ সভায় অর্থনৈতিক ইস্যুতে আলোচনা হয়নি বলে জানান তিনি, 'সিইসি অর্থনৈতিক বিষয়গুলো দেখে না। অর্থ কমিটিতে এটা হয়; সিইসিকে জানায় এবং এরপর বোর্ডে অনুমোদন হয়।'

আরও পড়ুন

×