খেলা শুরু করতে উন্মুখ সবাই
×
৯ মে থেকে শুরু হচ্ছে জার্মান লিগ বুন্দেসলিগা। এরই মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মেনে অনুশীলন শুরু করেছে বায়ার্ন মিউনিখ- এএফপি
--
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ১২:০০
থমকে যাওয়া জীবনযাত্রায় গতি ফেরাতে উপায় খোঁজা হচ্ছে চারদিকে। এ ক্ষেত্রে কার্যকর মাধ্যম হিসেবে দেখা হচ্ছে খেলাধুলাকে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিয়মিত ব্রিফিংয়ে মন্তব্য করেন, 'আমাদের খেলা ফিরিয়ে আনতে হবে।' এজন্য যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তম খেলাগুলোর (বাস্কেটবল, ফুটবল, বেসবল) কর্মকর্তাদের নিয়ে একটি কমিটিও গঠন করে দিয়েছেন তিনি। কীভাবে করোনায় বিপর্যস্ত পৃথিবীতে খেলা মাঠে ফেরানো যায়, তার একটি ফর্মুলাও দিয়েছেন ট্রাম্প, 'শুরুটা করতে হবে মাঠের দর্শক বাদ দিয়ে। আমাদের ফিরতে হবে পুরোনো দিনের স্টাইলে, খেলা হবে 'মেড ফর টেলিভিশন' লক্ষ্য রেখে। ট্রাম্পের আগে থেকেই 'ক্লোজডোরে' খেলা আয়োজনের ভাবনা নিয়ে এগোচ্ছে ফুটবলের জনপ্রিয় লিগগুলো। গত মাসে বন্ধ হয়ে যাওয়ার আগে গ্যালারিশূন্য রেখেও খেলা হয়েছে ইতালি, স্পেনে। একই চিত্র দেখা গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটেও। এখন একই প্রক্রিয়ায় খেলা চালু করার লক্ষ্য সবার। করোনার প্রকোপ আর কতদিন থাকবে এ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সম্ভাব্য সময় ধরে নিয়েছে লিগ কর্তৃপক্ষরা। জার্মান ফুটবল সংস্থা এরই মধ্যে ঘোষণা দিয়েছে আনুষ্ঠানিক তারিখও। মোটের ওপর মে মাস থেকে মাঠে খেলা ফেরানোর আশা খেলা-সংশ্নিষ্টদের।
মেতেই শুরু করতে চায় ইতালি
ইতালিতে লকডাউনের মেয়াদ শেষ হবে ৩ মে। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা আশাবাদী, ৪ মে থেকেই অনুশীলন শুরু করতে পারবে ক্লাবগুলো। সিরি'এ কর্তৃপক্ষও দ্রুত খেলায় ফেরা নিয়ে সম্ভাব্য দিনক্ষণ ঠিক করে ফেলা হয়েছে। মের শুরুর দিকে অনুশীলন করা গেলে মাসের শেষ দিকে বা জুনের শুরু থেকে সিরি'এর অসমাপ্ত মৌসুম শুরু করে দেওয়ার পরিকল্পনা তাদের। ইতোমধ্যে নিজ নিজ দেশে চলে যাওয়া ফুটবলারদের ইতালিতে ফেরার জন্যও বলা হয়েছে। যে ডাকে প্রথমেই বসনিয়া-হার্জেগোভিনা থেকে ইতালি গেছেন জুভেন্তাস মিডফিল্ডার মিরালেম পিয়ানিক। সিরি'এ কর্তৃপক্ষ এরই মধ্যে যে কার্যপ্রণালি তৈরি করেছে, সে অনুসারে ৪ মে অনুশীলন শুরু হবে সীমিত পরিসরে। সব খেলোয়াড়কে নিয়মিত বিরতিতে করা হবে করোনা-পরীক্ষা। পুরো সময়জুড়ে ট্রেনিং সেন্টারেই রাখা হবে তাদের। এরপর পরীক্ষায় কারও মধ্যে করোনা সংক্রমণ না পাওয়া গেলে ভাইরাস ছড়ানোর সুযোগ থাকবে না বিধায় পুরো দলের একসঙ্গে অনুশীলন বা খেলায় অংশগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। মে মাসের শেষ সপ্তাহে না পারলেও ক্লোজড ডোরে জুনের প্রথম সপ্তাহ থেকে খেলা আয়োজন সম্ভব বলে ধারণা ইতালিয়ান ফুটবল ফেডারেশন এফআইজিসির। ইতোমধ্যে নিজেদের কর্মপরিকল্পনাটি তারা ইতালির ক্রীড়ামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে।
ফুটবল
- ৯ মে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন। দর্শকশূন্য গ্যালারিতে বুন্দেসলিগার খেলা ফের চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে কয়েকটি ক্লাব সীমিত পরিসরে অনুশীলন শুরু করে দিয়েছে।
- ১৭ জুন খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের লিগ ওয়ান। খেলা হবে 'ক্লোজডোরে'। মৌসুমের বাকি ম্যাচ শেষ করা হবে এক মাসের মধ্যে।
-স্পেনের লা লিগা আর ইতালির সিরি'এ কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসের শেষ সপ্তাহে খেলার শুরুর পরিকল্পনা করছে। তবে মে মাসে না পারা গেলে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে 'ক্লোজডোরে' লিগ শেষ করার লক্ষ্য তাদের।
-বাতিল নয়, ২০১৯-২০ মৌসুমের বাকি থাকা ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শুক্রবার ২০ ক্লাবের আলোচনায় মাঠের ফুটবলের বিষয়ে একমত হয় সব দল। তবে খেলা শুরুর জন্য নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত হয়নি।
-স্থগিত হয়ে থাকা লিগ মাঠে ফেরানোর আনুষ্ঠানিক দিনক্ষণ জানিয়েছে ইউরোপের দেশ সুইডেন এবং চেকিয়া। ১৪ জুন শুরু হবে সুইডেনের শীর্ষ ফুটবল আসর, চেকিয়ায় ৮ জুন।
-২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
-লা লিগা ৪ অথবা ১১ মে থেকে অনুশীলন শুরুও কথা ভাবছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। খেলা শুরুর লক্ষ মে মাসের শেষ বা জুনের প্রথম সপ্তাহ।
ক্রিকেট
-এখন পর্যন্ত জুলাইয়ের ভারত-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়নি। সিরিজটি স্থগিত হলেও যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চায় ভারতের ক্রিকেট। এরই মধ্যে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের জন্য সেপ্টেম্বর-অক্টোবরের কথা ভাবা হচ্ছে গুরুত্ব দিয়ে; বিশেষ করে টি২০ বিশ্বকাপের আগেই।
-১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরুর কথা টি২০ বিশ্বকাপ। ক্রিকেটবিশ্বের সব দেশ তাকিয়ে আছে এ টুর্নামেন্টের দিকে। কারণ খেলা হলে আইসিসির রাজস্বের ভাগ পাবে দেশগুলো।
-পূর্ব সূচি অনুসারে সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সিপিএল আয়োজন নিয়ে এগোচ্ছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তবে গ্যালারি ফাঁকা রাখা এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে সীমিত সংখ্যক ভেন্যু এবং ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণকে প্রাধান্য দিচ্ছে ক্রিকেট উইন্ডিজ।
অন্যান্য খেলা
- যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএ মে মাসের শেষদিকে শুরুর পরিকল্পনা। ডালাস মাভারিকসের মালিক মার্ক কুবান জানিয়েছেন, মে মাসে না হলে জুনে শুরুর আশা করছেন তারা।
-টেনিসের সকল টুর্নামেন্ট বন্ধ করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। তবে টেনিস খেলোয়াড়দের গ্লোবাল ট্যুরের হার বেশি হওয়ায় জুলাইয়েও খেলা না হওয়ার সম্ভাবনা বেশি। তবে বছরের চার গ্রান্ডস্লামের অন্যতম ইউএস ওপেন দিয়ে জট খেলার প্রত্যাশা টেনিস সংশ্নিষ্টদের। নিউইয়র্কে ইউএস ওপেন শুরুর দিন নির্ধারিত আছে ৩১ আগস্ট।

- বিষয় :
- খেলা
- ফুটবল
- করোনা
- খেলতে মুখিয়ে