প্রথমবার টানা ফাইনাল হার রোনালদোর
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০০:৫৩
দীর্ঘ ক্যারিয়ারে কখনও টানা দুই ফাইনাল হারেননি পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু করোনা পরবর্তী ফুটবল তাকে সেই স্বাদও দিল। বুধবার রাতে নাপোলির বিপক্ষে কোপা ইতালিয়ানোর ফাইনালে টাইব্রেকারে হেরেছে জুভেন্টাস। এ নিয়ে টানা দুই শিরোপা খোয়ানোর রেকর্ড গড়লেন জুভেন্টাস তারকা রোনালদো।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোল করতে পারেনি কোন দল। করোনা পরবর্তী ফুটবল, খেলোয়াড়রা ইনজুরিতে পড়তে পারেন তাই নির্ধারিত সময়ের পরে দেওয়া হয়নি অতিরিক্ত মিনিট। টাইব্রেকারে জুভেন্টাস নাপোলির বিপক্ষে ৪-২ ব্যবধানে হারে।
ওল্ড লেডিরা শুরুর দুটি টাইব্রেকারই মিস করে। প্রথমে শট নেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালা গোল করতে পারেননি স্পট কিক থেকে। দ্বিতীয় শট নেন ব্রাজিলের লিংক ব্যাক দানিলো। তিনি গোলের বেশ বাইরে দিয়ে উড়িয়ে শট মারেন। গোলরক্ষককে কোন পরীক্ষাই দিতে হয়নি। নাপোলি তাদের নেওয়া প্রথম চারটি শট থেকেই গোল করে। জিতে যায় শিরোপা।
রোনালদো তাই শট নেওয়ারও সুযোগ পাননি। তার শেষ শটটি নেওয়ার কথা ছিল। এর আগে চলতি বছরের শুরুতে ল্যাজিওর বিপক্ষে সুপারকোপা ইতালিয়ানোর ফাইনালে হারে তুরিনের ক্লাবটি। এ নিয়ে ইতালির চতুর্থ ক্লাব হিসেবে ষষ্ঠ কোপা ইতালিয়ানো জিতলো নাপোলি। আর শেষ ১১ বছরের মধ্যে এই প্রথম শিরোপা নির্ধারণ হলো টাইব্রেকারে।
চলিত বছর টানা দুটি ফাইনাল হারা রোনলদোরা লিগ শিরোপা শেষ পর্যন্ত জিততে পারবেন কি-না তা নিয়েও আছে সংশয়। ল্যাজিও হাড্ডাহাড্ডি লড়াই করছে জুভদের সঙ্গে। ২৬ ম্যাচ শেষে তারা মাউরিসিও সারির দলের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। আগামী শনিবার পুনরায় শুরু হবে ইতালির সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগ সিরি আ। প্রথমদিন মাঠে নামবে শিরোপার লড়াই করা ল্যাজিও।