ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

পাকিস্তানের রিজার্ভ পাঁচ ক্রিকেটারই করোনা আক্রান্ত

পাকিস্তানের রিজার্ভ পাঁচ ক্রিকেটারই করোনা আক্রান্ত
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৩:৫০

ইংল্যান্ড সফরের জন্য রিজার্ভ বেঞ্চে থাকা পাকিস্তানের পাঁচ ক্রিকেটারই করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন সাপোর্ট স্টাফের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মূখপাত্র বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেন।

ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা ২৯ জনের দল ঘোষণা করে। কিন্তু করোনা সংকটের মধ্যে কোন ক্রিকেটার যদি হঠাৎ করে ইংল্যান্ড সফরে যেতে না পারেন; সেজন্য জরুরি মুহূর্তের জন্য পাঁচ ক্রিকেটারকে রিজার্ভ রাখা হয়।

তারা হলেন বেলাল আসিফ, ইমরান বাট, মোহাম্মদ নওয়াজ, মুসা খান ও রোহাইল নাজির। পাকিস্তানের সংবাদ মাধ্যম দি নেশনকে পিসিবির সূত্র জানিয়েছে, রোহাইল দলের বিকল্প উইকেটরক্ষক। বাকি চারজন রিজার্ভ ক্রিকেটার। এছাড়া দলের ম্যাসাজার মোহাম্মদ ইমরানের দেহেও করোনা পাওয়া গেছে।

এদের মধ্যে ইরমান আগেই করোনা পজিটিভ হন। এর আগে প্রথম শাদাব খান, হায়দার আলী ও হ্যারিস রউফ করোনা পজিটিভ হন। পরে ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, ফখর জামান ও কাসিফ ভাট্টি করোনা আক্রান্ত হন। এর মধ্যে হাফিজ পরে আবর করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ এসেছেন। বাকি ১০ ক্রিকেটার এবং একজন সাপোর্ট স্টাফের আবার করোনা পরীক্ষা করানো হবে।

আরও পড়ুন

×