ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

মনোহরের বিদায়ে ভারতের সবাই খুশি: শ্রীনিবাসন

মনোহরের বিদায়ে ভারতের সবাই খুশি: শ্রীনিবাসন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৪:৫৪

গত দুই মেয়াদ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন শশাঙ্ক মনোহর। তৃতীয় ও শেষবার আইসিসির পদের জন্য লড়াইয়ের সুযোগ ছিল তার। কিন্তু তিনি আগেই সরে যাওয়ার কথা জানিয়েছিলেন। বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

তার বিদায়ে ভারত বড় বাঁচা বেঁচেছে বলে মনে করেন আইসিসির সাবেক চেয়ারম্যান শ্রীনিবাসন। সাবেক ভারতীয় এই প্রশাসক মনে করেন, সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়ার পরই মনোহার বুঝেছেন তার সময় শেষ।

ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে শ্রীনিবাসন বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, শশাঙ্ক মনোহার ভারতের ক্রিকেটের বড় ক্ষতি করেছেন। ভারতের ক্রিকেটের সঙ্গে যারাই সম্পৃক্ত তারাই মনোহরের বিদায়ে খুশি হয়েছেন। তিনি ভারতের ভালো বোঝেন না। ক্রিকেটে বিশ্বে ভারতের গুরুত্ব কমিয়ে ফেলেছেন শশাঙ্ক। ভারতের ক্রিকেটের আর্থিক ক্ষতি করেছেন।’

মনোহরের আর আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ নেই জেনে সরে দাঁড়িয়েছেন উল্লেখ করে শ্রীনিবাসন বলেন, ‘ভারতীয় ক্রিকেট প্রশাসকদের তার প্রতি কোন আস্থা নেই দেখেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

যখন ভারতের ক্রিকেটে নতুন নেতৃত্ব এসেছে তখনই মনোহর বুঝে ফেলেছেন তার আর নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। সেজন্য তিনি পদ ছেড়ে পালিয়েছেন।’ টি-২০ বিশ্বকাপ স্থগিতের সময় বারবার পরিবর্তন হওয়ার দায় অনেকে মনোহরকেই দিচ্ছেন।

টি-২০ বিশ্বকাপ স্থগিত না হওয়ায় ভারত আইপিএল আয়োজন গুছিয়ে নিতে পারছে না। মনোহরের বিদায়ে আইসিসির অন্তবর্তীকালীন চেয়ারম্যান হয়েছেন ইমরান খাজা। পরবর্তীতে সৌরভ গাঙ্গুলি আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন বলে সংবাদ মাধ্যমের খবর। 

আরও পড়ুন

×