ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিশ্বকাপ ‘বিক্রির’ অভিযোগে সিলভাকে ছয় ঘণ্টা জেরা

বিশ্বকাপ ‘বিক্রির’ অভিযোগে সিলভাকে ছয় ঘণ্টা জেরা
×

সাবেক শ্রীলংকা অধিনায়ক কুমার সাঙ্গাকারা (ডানে) ও ডি'সিলভা। ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৫:৫৮

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে ২৮ বছর পরে এমএস ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। ক্রিকেটের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার উচিয়ে ধরেন বিশ্বকাপ। কিন্তু ওই বিশ্বকাপে দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শ্রীলংকার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দনন্দ অলুথাগামাগে। তার অভিযোগ, লংকানরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে ‘বিক্রি’ করে দিয়েছে।

তার সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে আইসিসির তদন্ত। ওই সময় শ্রীলংকা দলের নির্বাচক কমিটির দায়িত্বে থাকা অরবিন্দ ডি’সিলভাকে দিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জেরা করা হয়েছে ডি’সিলভাকে। ছয় ঘণ্টা তার সঙ্গে কথা বলেছেন আইসিসির দুর্নীতি দমন বিভাগ।

এছাড়া বিশ্বকাপ দলে থাকা উপুল থারঙ্গা, অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও সিনিয়র ক্রিকেটার মাহেলা জয়বর্ধানেকেও জেরা করা হবে। বুধবার বিশেষ তদন্ত কমিটি ডেকে পাঠায় ডি’সিলভাকে। পরে তদন্তের দায়িত্বে থাকা ফনসেকা বলেন, ‘২০১১ বিশ্বকাপ ম্যাচ পাতানোর  অভিযোগে আমরা তদন্ত শুরু করেছি। ডি’সিলভার বক্তব্য আমরা শুনেছি। এবার উপুল থারঙ্গার কথা শুনা হবে।’

পরে তদন্ত কমিটির সঙ্গে দেখা করেন থারঙ্গা। তার দুই ঘণ্টা জেরা করা হয়েছে বলা জানা গেছে। সাংবাদিকদের শ্রীলংকা ওপেনার বলেন, ‘উনারা আমাকে কিছু প্রশ্ন করেছিলেন। আমি আমার বক্তব্য পেশ করেছি।’ লংকান সংবাদ মাধ্যম জানিয়েছে, এবার সাঙ্গকারাকে ডেকে পাঠিয়েছে বিশেষ ওই তদন্ত কমিটি।

এর আগে গত ২৪ জুন শ্রীলংকার সাবেক ক্রীড়ামন্ত্রীর বক্তব্য শোনে তদন্ত কমিটি। আলুথাগামাগে কোন ক্রিকেটারের কথা উল্লেখ না করে কিছু লোকের কথা বলেন। যা দলের স্টাফদের দিকে আঙুল তোলে। এর আগে ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্জুন রানাতুঙ্গা।

আরও পড়ুন

×