ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এখনও টেস্ট খেলতে পারবেন, বিশ্বাস সৌরভের

এখনও টেস্ট খেলতে পারবেন, বিশ্বাস সৌরভের
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ০৪:২৯

ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। যোদ্ধ অস্ত্র জমা দিলেও তলোয়ার চালাতে ভোলেন না। তেমনি সৌরভ গাঙ্গুলিও মনে করেন, অবসর নিয়েছেন বলে ক্রিকেট ভুলে যাননি তিনি। ভুলে যাননি ব্যাট ধরতে। তার বিশ্বাস, মাস তিনেক অনুশীলন করলেই আবার ভারতের হয়ে খেলতে পারবেন টেস্ট।

তার জন্য তিন মাস অনুশীলনের পরে তার তিনটি রঞ্জি ম্যাচ খেলার দরকার পড়বে। যাতে পেশাদার ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নিতে পারেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, 'আমাকে আরও দুটি সিরিজ খেলতে দেওয়া হলে আমি আরও রান করতাম। নাগপুর টেস্টে অবসর না নিলে আমি টেস্টেও রান করতে পারতাম।

এমননি এখনও, আমি ছয় মাস অনুশীলন করলে, তিনটি রঞ্জি ট্রফির ম্যাচ খেললে ভারতের হয়ে টেস্টে রান করতে পারবো। ছয় মাসও লাগবে না, তিন মাস অনুশীলন করতে দিন আমি রান করে দেখাব।' এর পরে সৌরভ নিজেই প্রশ্ন রেখে বলেন, 'আপনি হয়তো আমাকে খেলার সুযোগ দেবেন না, কিন্তু আমার ভেতরে যে বিশ্বাস আছে তা আপনি ভাঙবেন কিভাবে?'

সৌরভ গাঙ্গুলি ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে। ওয়ানডে ফরম্যাটে ১১ হাজারের বেশি রান করা এই ওপেনার শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০১১ সালে এবং আইপিএলে তাকে দেখা গেছে ২০১২ মৌসুমে। ক্রিকেটে তার তাই বিরতি গেছে আট বছর। কিন্তু ভারতের ক্রিকেটের দাদা খ্যাত সৌরভ এখনও তার সামর্থ্যের প্রতি আস্থাবান।

ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসেও তিনি ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। ২০০৭-০৮ মৌসুমে ভারতের সেরা পারফরমারদের একজন হয়েও ওয়ানডে থেকে বাদ পড়েন তিনি।

বিষয়টি সৌরভ বিশ্বাসই করতে পারছিলেন না, 'এটা ছিল অবিশ্বাস্য। ওই পঞ্জিকাবর্ষে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন হয়েও আমি বাদ পড়ে গেলাম।' ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়কের মতে, একজন পারফর না করলেও তাকে প্রমাণ করার সুুযোগটা দেওয়া উচিত। তাকে সেটাও দেওয়া হয়নি।

আরও পড়ুন

×