ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ওভালে গম্ভীরের সঙ্গে মাঠকর্মীদের বাগ্‌বিতণ্ডা

ওভালে গম্ভীরের সঙ্গে মাঠকর্মীদের বাগ্‌বিতণ্ডা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ১৪:৪৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ | ১৪:৪৬

ম্যানচেস্টারের বিতর্ক এখনও থামেনি। এর মধ্যেই ঘটে গেল আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওভালে খেলা শুরুর দুই দিন আগে কাউন্টি দল সারের প্রধান মাঠকর্মী লি ফোর্টিসের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে ভারতের কোচ গৌতম গম্ভীরের। পরিস্থিতি কোনো রকমে সামাল দেন ভারতের সহকারী কোচরা। আর মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুমকি দিয়েছেন। আগামীকাল ওভালে শুরু হচ্ছে সিরিজের শেষ টেস্ট।

গতকাল ওভালে প্রথম অনুশীলন ছিল ভারতের। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল সূত্রে জানা গেছে, সকালে মাঠে গিয়ে ভারতীয় দল সেন্টার উইকেটের পাশে সংরক্ষিত এলাকা ব্যবহার করতে শুরু করে। ড্রেসিংরুম থেকে অনুশীলনের সরঞ্জাম টেনে এনে সেখানে রাখে। 

খেলোয়াড়দের বুট ও ট্রলি ব্যাগের চাকার দ্বারা মাঠের সংরক্ষিত এলাকার ক্ষতি হচ্ছে– ভারতের কোচ গৌতম গম্ভীরকে এটি জানিয়ে ওই এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানান লি ফোর্টিস। এতে ক্ষেপে যান গম্ভীর। 

আরও পড়ুন

×