ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেসিদের অক্টোবরের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত 

মেসিদের অক্টোবরের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত 
×

আর্জেন্টিনার জার্সিতে মেসি-ডি পলরা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ১৬:১০

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। শুক্রবার আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ((এএফএ) ওই দুই ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত করেছে। 

আর্জেন্টিনা প্রীতি ম্যাচ দুটি খেলবে যুক্তরাষ্ট্রে। প্রথম ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে। পরের ম্যাচটি শিকাগোতে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবেন কাতার বিশ্বকাপ জয়ী মেসিরা। 

অক্টোবরের আন্তর্জাতিক বিরতি ৬-১৪ তারিখ পর্যন্ত। এর মধ্যে আকাশি-সাদা জার্সির দলটির প্রথম ম্যাচ ১০ অক্টোবর এবং দ্বিতীয়টি ১৩ অক্টোবর হতে পারে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা অক্টোবরের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ অবশ্য ভক্তদের পছন্দ হওয়ার কথা নয়। 
 
তবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর বিপক্ষে একটি ম্যাচ খেলতে চেয়েছিল। অন্য ম্যাচের প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ কোরিয়াকে পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু নানা সূচি জটিলতায় সেটা সম্ভব হয়নি। 

দক্ষিণ কোরিয়াকে না পাওয়ার কারণ ব্রাজিল। সেলেসাওরা বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরে এশিয়া সফর করে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। অক্টোবরের পর নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফর করবে আর্জেন্টিনা। যার একটি ম্যাচ খেলবে ভারতের কেরারায়। ওই দুই ম্যাচের প্রতিপক্ষ এবং সূচি চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন

×