ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আইপিএলের জন্য ফ্লাইট নিয়ে আলোচনায় বিসিসিআই

আইপিএলের জন্য ফ্লাইট নিয়ে আলোচনায় বিসিসিআই
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৫:২০

সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বরের শেষ দিকে আইপিএল শুরুর চিন্তা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রাথমিকভাবে ২৬ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। আরব আমিরাতের দুবাই, শারজা এবং আবুধাবিকে ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে। ভারত সরকারের অনুমিত পেলেই চূড়ান্ত সূচি ঘোষণা করবে বিসিসিআই।

তবে তার আগে বোর্ড, আইপিএল গর্ভনিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনেকগুলো কাজ বাকি আছে। তার মধ্যে অন্যতম বিমানে করে ক্রিকেটারদের আনা নেওয়া। বিসিসিআই তাই এরই মধ্যে ইমারেটস এবং ইতিহাদের সঙ্গে আলোচনা শুরু করেছে।

এছাড়া ফ্র্যাঞ্চাইজি, বিসিসিআই কর্মকর্তা ও আইপিএল কর্তৃপক্ষের সংযুক্ত আরব আমিরাতে যেতে হবে। সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু ভারত সরকার ৩১ জুলাই পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ফ্র্যাঞ্চাইজি মালিকরা তাই ইমেরেটস ও ইতিহাদের সঙ্গে আলোচনা করছে কবে নাগাদ তাদের বিমান চলাচল স্বাভাবিক হবে জানতে।

এছাড়া বিমান কর্তৃপক্ষ মুম্বাই, দিল্লি এবং কলকাতার মতো শহরে বিমান চলাচলের ব্যাপারে কি ভাবছে সে ব্যাপারেও খোঁজ-খবর নিচ্ছে আইপিএল ক্লাবগুলো। এছাড়া আরব আমিরাতের যে তিন ভেন্যুতে খেলা হবে সেখানে ক্রিকেটারদের থাকার জন্য হোটেল ঠিক করার ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে সমন্বয় করতে চায় ক্লাবগুলো। তাতে করে খরচ কম হবে বলে জানিয়েছে এক ক্লাব কর্মকর্তা। বিসিসিআই এবং ক্লাব মালিকেরা সরকারের ছাড়পত্র পাওয়ার আগে এই বিষয়গুলো ঠিক করতে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

×