ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেড় মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে, ক্ষুদ্ধ পিএসজি

দেড় মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে, ক্ষুদ্ধ পিএসজি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:০৮

হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে দেড় মাসের জন্য মাঠের বাইরে গেলেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তারকা উসমান দেম্বেলেকে। ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে নতুন করে চোট পাওয়ায় ক্ষুব্ধ ক্লাবটি।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপে জানিয়েছে, পিএসজি আগেই ফ্রান্স দলের মেডিকেল টিমকে সতর্ক করেছিল দেম্বেলের শারীরিক অবস্থা নিয়ে। তবে সতর্কবার্তা সত্ত্বেও তাকে খেলানো হয়, আর সেখানেই ঘটে সর্বনাশ। এবার তাকে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

এদিকে আরেক পিএসজি তারকা দিজিরে দুয়ে পায়ের সোলিয়াস পেশির চোটে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ফলে একসঙ্গে দুই তারকাকে হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে ফরাসি ক্লাবটি।

সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছে, দেম্বেলে আগামী ৬ সপ্তাহ খেলতে পারবেন না। এ সময়ে তিনি আটলান্টা ও মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ মিস করবেন। ১ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে লড়াইয়েও তার না থাকার সম্ভাবনা প্রবল। এমনকি বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও দেম্বেলে না থাকার শঙ্কা আছে।

দুয়ের ক্ষেত্রেও একই অবস্থা। তারও বার্সেলোনার বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত। ফলে মাত্র ১২ দিন পর চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিপক্ষে শিরোপা রক্ষার লড়াই শুরু করার আগে বড় ধাক্কায় পড়লো পিএসজি।

আরও পড়ুন

×