ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিপিএলে পাঠাতে হায়দারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পিসিবি 

বিপিএলে পাঠাতে হায়দারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পিসিবি 
×

পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলী। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪৩

পাকিস্তানের ব্যাটার হায়দার আলীকে সাময়িক নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে বিপিএলে খেলার অনুমতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে, হায়দারসহ ৯ ক্রিকেটার ২৩ জানুয়ারি পর্যন্ত শর্তসাপেক্ষে বিপিএল খেলতে পারবেন। 

গত জুলাইয়ে হায়দার আলী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। পাকিস্তান শাহিনসের (এ দল) হয়ে খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি। টুর্নামেন্ট চলাকালে পাকিস্তানি বংশোদ্ভূত এক বিট্রিশ তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। 

ওই ঘটনায় হায়দারকে গ্রেপ্তার করে ম্যানচেস্টার পুলিশ। পরে তাকে জামিন দিলেও ম্যানচেস্টার ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অভিযোগ আমলে নিয়ে পিসিবি তাকে সাময়িক বরখাস্ত করে। অভিযোগের তদন্ত করে ২৫ সেপ্টেম্বর তাকে দায় মুক্তি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ বাতিল করে ম্যানচেস্টার পুলিশ।

হায়দার অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর দেশে ফিরলেও গত প্রায় আড়াই মাসে কোন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। পিসিবিও তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কিছু বলেনি। এবার তাকে বিপিএলের ছাড়পত্র দেওয়া হয়েছে, যার অর্থ নিষেধাজ্ঞা মুক্ত হয়েছেন তিনি।  

আরও পড়ুন

×