প্রথমার্ধেই বার্সার জালে চার গোল বায়ার্নের!
ছবি: দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ১৪:০১ | আপডেট: ১৪ আগস্ট ২০২০ | ১৪:০২
পিছিয়ে পড়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে বায়ার্ন মিউনিখ তাদের জালে দিয়েছে চার গোল। বায়ার্ন অবশ্য এক গোল হজমও করেছে। তবে সেই আত্মঘাতী গোলেও পাল্টাও দিয়েছে।
ম্যাচের ৪ মিনিটের মাথায় ফুটবলের ‘সাইলেন্ট কিলার’ ডেভিড মিলার বার্সার জালে প্রথম গোল দেন। তিন মিনিট পরেই আত্মঘাতী গোল থেকে সমতায় ফেরে বার্সেলোনা। আলাবা বল জড়িয়ে দেন নিজেদের জালে।
পরের গল্পটা শুধুই বায়ার্নের। ম্যাচের ২১ মিনিটের মাথায় ক্রোয়েশিয়া তারকা পেরিসিচ দলকে ২-১ গোলে এগিয়ে নেন। পাঁচ মিনিট পরে তরুণ জার্মান তারকা গিনাব্রি দলকে ৩-১ গোলের লিড এনে দেন। ডেভিড মুলার ৩১ মিনিটে আরও এক গোল দিয়ে প্রথমার্ধেই দলকে ৪-১ গোলে এগিয়ে নেন।
ইউরোপ সেরার লড়াইয়ে মুলার দলকে প্রথমার্ধেই ঠেলে দেন সেমিফাইনালের পথে। তবে এখনই ম্যাচের শেষ লিখে দেওয়ার উপায় নেই। কাতালান শিবিরে আছেন একজন মেসি। যেকোন সময় তিনি তাই বদলে দিতে পারেন ম্যাচের রূপ-রঙ। তাছাড়া চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ঘুরে দাঁড়ানোর গল্পও তো কম নয়। যদিও গেল দুই মৌসুম বার্সাই প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর সাক্ষী হয়েছে।