ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বকাপে ইতালির অভিষেক রঙিন হতে দিল না স্কটল্যান্ড

বিশ্বকাপে ইতালির অভিষেক রঙিন হতে দিল না স্কটল্যান্ড
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫৯

বাছাইপর্বে হারের প্রতিশোধ বড় মঞ্চেই নিল স্কটল্যান্ড। সোমবার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত ইতালিকে ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রিচি বিরিংটনের দল।

টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৬ রান তোলে দুই ওপেনার জর্জ মানসি ও মাইকেল জোন্স। ৫৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৮৪ রান করেন মানসি। ৩০ বলে ৩৭ রান করে বিদায় নেন জোন্স। ব্রেন্ডন ম্যাকমুলেন ঝড় তোলেন। তার সঙ্গে ৪ ওভার ক্রিজে থেকে ৪৮ রান তোলেন অধিনায়ক রিচি বিরিংটন। শেষ দিকে মাইকেল লিস্কের ২২ রাঙের ক্যামিওতে ৪ উইকেটে ২০৭ রানের পাহাড় গড়ে স্কটল্যান্ড। ব্রেন্ডন ম্যাকমুলেন ১৮ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

জবাবে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইতালি। বেন মানেন্তি (৫২) ও হ্যারি মানেন্তি (৩৭) প্রতিরোধ গড়লেও মাইকেল লিস্কের ঘূর্ণিতে ১৬.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় আজ্জুরিরা। ফিল্ডিংয়ে চোট পাওয়ায় ব্যাট করতে পারেননি ইতালি অধিনায়ক ওয়েন ম্যাডসেন। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পারফরম্যান্স করেন লিস্ক।

আরও পড়ুন

×