ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের সমাপনী

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের সমাপনী
×

ছবি- সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১১:৫৫ | আপডেট: ০৮ মে ২০২৬ | ১২:৫৯

চাঁদপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিভাগে রানার আপ হয়েছে মতলব উত্তর উপজেলার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হাইমচর উপজেলার চর ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয়েছে সদরের হাসাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে দেশব্যাপী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পুনরায় শুরু হয়েছে। এই আয়োজন প্রতি বছর নিয়মিত চলবে। এতে করে প্রতি বছর নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে। ’

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুছাদ্দেক হোসেন।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ আরো অনেকে।

আরও পড়ুন

×