ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

‘চার পাণ্ডবের’ দিকে তাকিয়ে অস্ট্রিয়া

‘চার পাণ্ডবের’ দিকে তাকিয়ে অস্ট্রিয়া
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০৮:৪৪

বিশ্বকাপে ‘জে’ গ্রুপের নেতৃত্ব নির্ধারণী লড়াইয়ে লাতিন ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইউরোপের অস্ট্রিয়া। টেক্সাসের আরলিংটনের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে অস্ট্রিয়াকে স্বপ্ন দেখাবেন দলের ‘চার পাণ্ডব’ ডেভিড আলাবা, কনরাড লেইমার, মার্সেল সাবিতজার ও মার্কো আর্নোতোভিচ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছেন কোচ রালফ রাংনিকের শিষ্যরা। আর্জেন্টিনার ম্যাচে অঘটন প্রত্যাশী অস্ট্রিয়াকে সামনে থেকে নেতৃত্ব দেবেন অধিনায়ক ডেভিড আলাবা। ৩৩ বয়সী রিয়াল মাদ্রিদের এ তারকাকে ইউরোপীয় দলটির সবচেয়ে প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। অস্ট্রিয়ার রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্বে থাকবেন সাবেক এই বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার। ২৯ বছর বয়সী কনরাড লেইমার সাধারণত রক্ষণভাগে খেলে থাকেন। রাইট ব্যাক ও লেফট ব্যাকের পাশাপাশি তাঁকে মিডফিল্ডার হিসেবেও মাঠে নামানো হয়। জর্দানের বিপক্ষে এ বায়ার্ন মিউনিখ তারকাকে মিডফিল্ডে রেখেই কৌশল সাজিয়েছিলেন কোচ।

অস্ট্রিয়া দলের আক্রমণভাগের মূল তুরুপের তাস মার্সেল সাবিতজার। ৩২ বছর বয়সী এ মিডফিল্ডারের অভিজ্ঞতার ঝুলি অনেক সমৃদ্ধ। বর্তমানে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা সাবিতজার এর আগে বুন্দেস লিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখ ও আর বি লিপজিগে খেলেছেন। এ ছাড়া ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডেও খেলেছেন তিনি।

আরও পড়ুন

×