ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরান মেক্সিকোতে ঘুমাবে, খেলবে যুক্তরাষ্ট্রে

ফুটবল বিশ্বকাপ ২০২৬

ইরান মেক্সিকোতে ঘুমাবে, খেলবে যুক্তরাষ্ট্রে
×

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে ফটো সেশনে ইরানের ফুটবলাররা। ২০২২ সালে কাতারে। ছবি: এএফপি

এএফপি ও সিএনএন

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৯:৩৭

ফিফা ইরানি ফুটবল দলের যুক্তরাষ্ট্রে যাতায়াতের জন্য ‘মাল্টিপল-এন্ট্রি ভিসা’র ব্যবস্থা করবে বলে আশা করছে দেশটির ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এই আশা ব্যক্ত করেন।

মেহেদি তাজ বলেন, ‘ফিফার পক্ষ থেকে একটি মাল্টিপল-এন্ট্রি ভিসার ব্যবস্থা করা হবে বলে আমরা আশা করছি। যাতে আমাদের খেলোয়াড়রা সহজে (যুক্তরাষ্ট্রে) প্রবেশ করতে এবং আবার (মেক্সিকোতে) ফিরে আসতে পারেন।’

‘টিম মেল্লি’ নামে পরিচিত ইরান জাতীয় দল শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহরে তাদের বেস ক্যাম্প করতে চেয়েছিল। কিন্তু পরে তা মেক্সিকোর টিজুয়ানা শহরে স্থানান্তর করা হয়। মূলত, ওয়াশিংটন ইরানি ফুটবল দলকে থাকার অনুমতি না দেওয়াতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এ নিয়ে গত সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেন, ইরানের দলটি মেক্সিকোতে ঘুমাবে (অবস্থান করা অর্থে) এবং ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে যাবে। 

ফিফা প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা ‘টিম মেল্লিকে’ পুরো সময় আতিথেয়তা দিতে পারবেন না। কারণ হিসেবে তিনি নিরাপত্তার কথা উল্লেখ করেন। এরপর মেক্সিকোর দারস্থ হয় ফিফা।

সূচি অনুযায়ী, ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে।

আরও পড়ুন

×