ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বকাপের আগেই মেসির সামনে নতুন মাইলফলক

বিশ্বকাপের আগেই মেসির সামনে নতুন মাইলফলক
×

লিওনেল মেসি। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ২১:০৬

বিশ্বকাপ চলাকালেই নিজের ৩৯তম জন্মদিন পালন করবেন লিওনেল মেসি। এর আগেই তিনি আরেকটি মাইলফলক পূরণ করতে যাচ্ছেন। সব ঠিক থাকলে বিশ্বকাপের আগেই তা পূরণ হতে পারে।

আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিরও মালিক। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করা থেকে তিনি এখন মাত্র দুটি ম্যাচ দূরে। বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগেই হয়তো মেসি এই মাইলফলক ছুঁয়ে ফেলবেন। কারণ, টেক্সাসে হন্ডুরাস ও আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

কৈশোরে পা দিয়ে ২০০৬ সালে জার্মানিতে প্রথমবার বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি। পরে তাঁর অধিনায়কত্বেই ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে ওঠে আর্জেন্টিনা, হেরে যায় সেই জার্মানির কাছে।

২০২২ সালে কাতার বিশ্বকাপে মেসির নৈপুণ্যেই শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর আরও একটি বড় শিরোপা জিতেছেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বেই ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। 

এছাড়া, দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও মেসি ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ফুটবলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে সম্প্রতি মেসি বলেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন পারব এটা খেলে যাব।’

আরও পড়ুন

×