হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৩:৩৭ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৩:৩৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও কুড়ি ওভারের ক্রিকেটে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।
আজ শেষ ম্যাচে হারলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হবে লাল-সবুজের দলকে। এমন কঠিন সমীকরণ সামনে রেখে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নেমেছে বাংলাদেশ।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস ভাগ্য অবশ্য সহায় হয়েছে স্বাগতিকদের। টস জিতেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিশ (উইকেটরক্ষক), কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।
- বিষয় :
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া
